স্ত্রীকে নিয়ে যেতে বাধা, শ্বশুরকে গাড়ি দিয়ে পিষে দিলেন ‘খুনি’ জামাই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দাম্পত্য কলহের জেরে গোঁসা করে স্বামীর ভিটে ছেড়ে বাপের বাড়িতে চলে এসেছিলেন স্ত্রী। অভিমানী স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিতে শ্বশুরবাড়ি হাজির হন স্বামী। কার্যত জোর করেই স্ত্রীকে গাড়িতে তুলে নিয়ে বাড়ির উদ্দশে রওনা করেছিলেন। ঠিক তখনই গাড়ির সামনে দাঁড়িয়ে গতিরোধ করার চেষ্টা করেন শ্বশুর। ব্যস, তাতেই মেজাজ সপ্তমে চড়ে গেল জামাই বাবাজীবনের। শ্বশুরের উপর দিয়েই চালিয়ে দিলেন গাড়ি। ওই হাড়হিম কাণ্ড দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন আত্মীয়স্বজন থেকে পড়শিরা। গাড়ির নিচ থেকে যখন উদ্ধার করা হল শ্বশুরকে, ততক্ষণে সব শেষ। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে নীলফামারির কিশোরগঞ্জের বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়ায়। ঘটনার পরেই জামাই বাবাজীবনকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

কিশোরগঞ্জ থানার ইন্সপেক্টর আব্দুল কুদ্দুছ জানিয়েছেন, স্বামী আবু তাহেরের সঙ্গে অভিমান করে সম্প্রতি দ্বিতীয় স্ত্রী রেজেকা (২২) ঘোপাপাড়ায় বাপের বাড়ি চলে আসেন। এদিন জুমার নমাজের পর প্রথম স্ত্রী মিষ্টিকে নিয়ে রেজেকাদের বাড়িতে হাজির হন তাহের। যদিও জামাইয়ের সঙ্গে মেয়েকে পাঠাতে রাজি হননি রেজেকার বাবা এনতাজুল ইসলাম। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়। শ্বশুরবাড়ির সদস্যদের আপত্তি অগ্রাহ্য করেই কার্যত তাহের দ্বিতীয় স্ত্রী রেজেকাকে জোর করে নিজের গাড়িতে তোলেন।

জামাইয়ের এমন আচরণ মানতে পারেননি শ্বশুর এনতাজুল। তিনি তাহেরের গাড়ির সামনে দাঁড়িয়ে পথরোধ করেন। সঙ্গে ছিল তার মেজো মেয়ে নারগিস বেগম (২৪)। সবাইকে অবাক করে দিয়ে শ্বশুর এনতাজুলের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন তাহের। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধ এনতাজুলের। গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন খুনি জামাই তাহের। যদিও তাতে লাভ হয়নি। স্থানীয়রা গাড়ি আটকে তাহেরকে নামিয়ে উত্তম-মধ্যম দেয়। গাড়িতেও ভাঙচুর চালায়। পরে পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এনতাজুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট