পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাড়ির কাছে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়েছিল ছাগল। মানবিকতা দেখিয়ে সেই ছাগল উদ্ধারে গিয়েই একের পর এক প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য। তার মধ্যে বাবা-ছেলেও রয়েছে। মৃতরা হলেন বাবুল হাদিমা(৪৮), তার ছেলে নেইমার, শ্যালক রতন নকরেক ও ভগ্নিপতি গাব্রিয়েল সাংমা (৪২)। শনিবার (২০ জুন) সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুরে। চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মধুপুর থানার ওসি এ কে এম ফজলুর হক জানিয়েছেন, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ টেলকির বাসিন্দা বাবুল হাদিমার একটি ছাগল বাড়ির কাছে থাকা একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে যায়। ছাগলটি উদ্ধারের জন্য বাবুল হাদিমার ছেলে নেইমার ট্যাঙ্কে নামেন।  কিন্তু বেশ খানিকক্ষণ হয়ে গেলেও তার কোনও সাড়া শব্দ না পেয়ে নেইমারের মামা রতন সাংমা ট্যাঙ্কে নামেন। দুজনের সাড়া শব্দ না পেয়ে কি হয়েছে তা দেখতে পর পর সেপটিক ট্যাঙ্কে নামেন রতন নকরেক ও ভগ্নিপতি গাব্রিয়েল সাংমা (৪২)।

বেশ খানিকক্ষণ কেটে গেলেও চারজনের কারও কোনও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন। খবর পেয়ে পড়শিরাও ছুটে আসেন ঘটনাস্থলে। অনেক ডাকাডাকিতেও সাড়া শব্দ না পেয়ে শেষ পর্যন্ত দমকলকে খবর দেওয়া হয়। ঘন্টা দুয়েক বাদে দমকল কর্মীরা এসে ট্যাঙ্কের ভিতর থেকে চার জনের নিথর দেহ উদ্ধার করেন। দমকল কর্মীরা জানিয়েছেন, পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কের মধ্যে থাকা বিষাক্ত গ্যাসেই দমবন্ধ হয়ে চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?