মোল্লা ইউনূসকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার হুমকি ছাত্র নেতা সারজিসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এপার বাংলায় একটা গ্রাম্য প্রবাদ রয়েছে, ‘আমার পেটের ছাও, আমারে খাইতে চাও’। মোল্লা মুহাম্মদ ইউনূসের দশা হয়েছে অনেকটা তেমনই। প্রধানমন্ত্রীর কুর্সি থেকে শেখ হাসিনাকে উচ্ছেদ করতে যাদের অর্থ ও আগ্নেয়াস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন, সেই ছাত্র নেতারাই বেসুরো গাইতে শুরু করেছে। ‘গলা ধাক্কা’ দিয়ে প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার হুঙ্কার ছাড়ছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাজশাহীতে এক অনুষ্ঠানে ফের মোল্লা ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তথা ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ নেতা সারজিস আলম। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি সেই বিশ্বাসঘাতক যদি হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, তাহলে তিনিও ছাড় পাবেন না।’

রাজশাহীর শিল্পকলা আকাদেমিতে এদিন কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন সারজিস। মোট ৪৬ পরিবারকে আর্থিক সাহায্য করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের সপরিবারে নৃশংস খুন হওয়ার ঘটনাকে ব্যঙ্গ করে সারজিস বলেন, ‘শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যারা হত্যার শিকার হয়েছিলেন তাদের বিচারের জন্য যদি লাশ কবর থেকে উত্তোলনের প্রয়োজন না হয়, তাহলে ২০২৪ এর গণঅভ্যুত্থানে খুনি হাসিনার হুকুমে এই বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের জন্য সেই শহীদদের লাশ কেন তুলতে হবে?’

এর পরেই মোল্লা ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘শুধু বাংলাদেশ পুলিশ নয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের অন্তবর্তী সরকার সবাইকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব, আমরা কারও অন্ধ দালাল নই। আমরা কোনও ক্ষমতাপিপাসু নই। বিবেক বোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে, কেউ এই অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, এমনকি  মুহাম্মদ ইউনূসও যদি হন, আমরা তাকেও ছেড়ে কথা বলব না।’ মোল্লা ইউনূসের পাশাপাশি মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যে খুনি হাসিনা বাংলাদেশের এতোগুলো মানুষকে খুন করে পালিয়ে গিয়েছে, যে খুনি হাসিনা এ দেশ থেকে মানুষের দ্বারা বিতাড়িত হয়েছে, তাকে আপনার আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সঙ্গে আপনারা সম্পর্ক ভাল রাখতে চান তাহলে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে।’

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা