বাংলাদেশিদের পেটে ভাত জোগাতে দ্বারস্থ ইউনূস, ২ লক্ষ টন চাল কিনছে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখে যতই ভারত বিদ্বেষের কথা বলুক ভারতের উপর নির্ভরতা ছাড়া গতি নেই বাংলাদেশের। এবার বাংলাদেশের মানুষের পেটে অন্ন জোটাতে নয়াদিল্লির দারস্থ হল ইউনূস। ভারতের কাছ থেকে ২ লক্ষ টন চাল কিনছে বাংলাদেশ। বেসরকারিভাবে ভারত থেকে নতুন করে আরও দুই লক্ষ টন সিদ্ধ চাল আমদানি করার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এই ঘটনা থেকেই আরও একবার প্রমাণ হয়ে গেল ভারতের উপর বাংলাদেশ ঠিক কতটা নির্ভরশীল।   

সূত্রের খবর, বাংলাদেশ সরকার ২৩২টি বেসরকারি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের ১০ মার্চ পর্যন্ত ভারত থেকে চাল আমদানি করার অনুমতি দিয়েছে। বাংলাদেশের একাধিক জায়গা থেকে জানা গিয়েছে দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। মিল মালিকদের  কথা অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট মাসে বাংলাদেশ ভারত থেকে প্রথম দফায় চাল আমদানির পরিকল্পনার কথা জানায়। নতুন অনুমোদনে দুই লাখ টন চাল আমাদানি যুক্ত হলো। ভয়াবহ বন্যায় বাংলাদেশে ফসলের ক্ষতি হয়েছে ব্যপকভাবে। সেই ঘাটতি পূরণ ও চাল মজুদ করার লক্ষ্যে ২০২৫–২৬ অর্থবছরে মোট ৯ লাখ টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৯ লাখ টন চালের মধ্যে পাঁচ লাখ টন বেসরকারিভাবে এবং চার লাখ টন সরকারিভাবে সংগ্রহ করা হবে। 

 আরও পড়ুন: টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের, ঘোষণা ইউনূসের ক্রীড়া উপদেষ্টার

প্রসঙ্গত, বাংলাদেশ চাল কেনার জন্য বরাবরই ভারতের উপর নির্ভরশীল। ভারতের চাল রপ্তানিকারকদের সংগঠন আইআরইএফ-এর সভাপতি প্রেম গার্গ বলেছেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই ভারতের চালের বড় ক্রেতা। তার মতে, ভৌগোলিক অবস্থান ও প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশে চাল রপ্তানির জন্য অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরাই   বেশি সুবিধা পাবেন। আরেকজন চাল কলের মালিক বলেছেন,  বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে চাপ বাড়ায় সরকার বেসরকারিভাবে চাল আমদানির পথ খুলে গিয়েছে। 

 

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক