টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের, ঘোষণা ইউনূসের ক্রীড়া উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরাপপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে না আসার জেদ ধরে বসে ছিল বাংলাদেশ। সিদ্ধান্ত জানানোর জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। বুধবারের (২১ জানুয়ারি) মধ্যে উত্তর দেওয়ার কথা জানানো হয়েছিল। সেই সময়সীমার আগেই টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল বাংলাদেশ। এই বড় ঘোষণা করেছেন মহমম্মদ ইউনূস সরকারের  যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের সময়ে  আসিফ নজরুল বলেন, “অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করানো যাবে না। এর আগেও উদাহরণ আছে যে, পাকিস্তানের দাবির মুখে ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি।” তিনি আরও বলেন, “আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানবো না।” 

ভারতে খেলতে না আসা নিয়ে গোঁ ধরে বসে রয়েছে বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ। তবে  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই দাবি মানতে নারাজ আইসিসি।    ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ। তাতে বাংলাদেশের অংশগ্রহণ করবে কিনা এবং  ভারত সফর করবে কি না—সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত  জানানোর কথা বলা হয় আগামী ২১ জানুয়ারি। শনিবার ঢাকায় হওয়া বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ সময়সীমা বেঁধে  দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ।   প্রায় প্রায় তিন সপ্তাহ ধরে  বাংলাদেশ বোর্ড ও আইসিসির মধ্যে অচল অবস্থা জারি রয়েছে। এমনটাও জানা গিয়েছে,  বাংলাদেশ যদি খেলতে না আসে তাহলে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিং থাকা  স্কটল্যান্ডকে নেওয়া হবে। 

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে খেলা। ওই দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে রয়েছে পরের দুই ম্যাচ।    গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। এখনেই আপত্তি জানায় বাংলাদেশ । বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’তে। তাঁরা গ্রুপ ‘বি’ তে বদল করার প্রস্তাব দিয়েছিল। গ্রুপ ‘বি’ তে  রয়েছে আয়ারল্যান্ড যারা   শ্রীলঙ্কায় ম্যাচ খেলবে। বাংলাদেশ তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি করলেও আইসিসি আয়ারল্যান্ডকে জানিয়ে দেয় তাদের ম্যাচের সূচিতে বদল হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে আসতেই হবে ভারতে। যদি একান্তই সম্মতি না জানায় তাহলে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড।

 

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল