নোবেলজয়ী ইউনুসের পাশে দাঁড়ানোয় সরকারি আইনজীবী বরখাস্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনুসের পাশে দাঁড়ানোয় চাকরি খোয়াতে হল বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভু্ঁইয়াকে। শুক্রবার রাতেই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইন ও বিচার বিভাগের সলিসিটর (জিপি/পিপি শাখা) শাখা থেকে বিজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের এমন প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে সরব হয়েছেন বিশিষ্টজনেরা।

গত কয়েক বছর ধরেই নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে নানা অছিলায় একাধিক মামলা রুজু করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের বিভিন্ন দফতর। সম্প্রতি ইউনুসের বিরুদ্ধে মামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ বিশিষ্ট ব্যক্তি। তালিকায় ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও। আর ওই খোলা চিঠি পেয়েই তেলে বেগুনে জ্বলে ওঠেন বঙ্গবন্ধু কন্যা। তাঁর নির্দেশে বারাক ওবামাদের চিঠির বিরোধিতায় পাল্টা বিবৃতি দেয় আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবি থেকে শুরু করে বিশিষ্ট জনেরা।

অ্যাটর্নি জেনারেলের অফিস থেকেও বারাক ওবামাদের চিঠির বিরোধিতা করে পাল্টা বিবৃতি প্রকাশের জন্য উদ্যোগ নেওয়া হয়। যদিও ওই বিবৃতিতে সই করতে রাজি হননি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভুঁইয়া। তিনি জানিয়ে দেন, সত্যিই ইউনুসকে বিচারের নামে হয়রানি করা হচ্ছে। ইউনুসের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিতে রাজি হননি তিনি। আর তাতেই গোঁসা হয় সরকারের শীর্ষ মহলের। নোবেলজয়ী অর্থনীতিবিদের পক্ষে দাঁড়ানোর জন্য এমরান আহমেদ ভুঁইয়াকে সবক শেখানোর সিদ্ধান্ত নেন। এদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বরখাস্ত করা হয় তাঁকে।

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬