চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। আগামী বছরের শুরুর দিকেই দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। শনিবার আগারগাঁওয়ে মূল প্রশিক্ষকদের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানান, জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

২০১৯ সালের জানুয়ারি মাসে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে হিসাবে আগামী বছরের জানুযারি মাসে চলতি জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচন এগিয়ে আসতে পারে বলে গত কয়েক মাস ধরে জল্পনা চলছে। সেক্ষেত্রে নভেম্বর ও ডিসেম্বর মাঝে ভোটের আয়োজন করা হতে পারে বলে শোনা যাচ্ছিল। যদিও এদিন সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন নির্বাচন কমিশনার আনিচুর রহমান। তিনি জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট নেওয়া হবে। তবে এখনও চূড়ান্ত হয়নি তারিখ।

কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী নভেম্বর মাসের শেষের দিকেই নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে। অর্থা‍ৎ ভোটের নির্ঘন্ট ঘোষণা করা হবে। যদিও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে খালেদা জিয়ার বিএনপি-সহ বাকি বিরোধী দলগুলি ভোটে অংশ নেবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে দেশের সব রাজনৈতিক দল শেষ মুহুর্তে নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদী নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ