শিনজো আবের মৃত্যুতে শনিবার বাংলাদেশে জাতীয় শোক

শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Prime Minister, Japan) শিনজো আবের (Shinzo Abe) মৃত্যুতে আগামিকাল শনিবার জাতীয় শোক পালন করা হবে। আজ শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে। দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রয়াত আবের  আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।’

২০১৪ সালে সরকারি সফরে বাংলাদেশে এসেছিলেন ত‍ৎকালীন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। বাংলাদেশের পরিকাঠামো উন্নয়নে একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওই সফরে। আবের উদ্যোগেই জাইকা (Jaica) সহ জাপানের বিভিন্ন সংস্থা পরিকাঠামো উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রীর মর্মান্তিক মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওকে (Kishida Fumio) পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী (Prime Minister) লিখেছেন, ‘এই ক্রান্তিলগ্নে, বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন অংশীদারিত্বে উন্নীত করার ক্ষেত্রে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অপরিসীম অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।’

শুক্রবার সকালে জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে (Nara) এক নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময়ে গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। দু’দুবার তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই গুলি হৃ‍ৎপিণ্ডে গিয়ে আঘাত করে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক