দীর্ঘ ১৪ বছর বাদে ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অপেক্ষার অবসান। আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা-করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল। দেশের সরকারি সংস্থা বিমান বাংলাদেশ ওই পরিষেবা চালাবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলক ভিত্তিতে বিমান চালানো হবে। পরে যাত্রী চাহিদা এবং অন্যান্য পরিচালনগত দিক বিবেচনা করে পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে বলে বিমান বাংলাদেশের মুখপাত্র জানিয়েছেন।

শেখ হাসিনা জমানায় ২০১২ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অবনতির কারণে ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফলে ঘুরপথে দুই দেশের নাগরিকদের যাতায়াত করতে হচ্ছে। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের যাত্রীদের অধিকাংশকেই দুবাই বা দোহার মতো মধ্যপ্রাচ্যের শহরগুলি হয়ে যাতায়াত করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। শেখ হাসিনা জমানার অবসানের পরেই দিল্লির সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের উন্নতি ঘটেছে। দুই দেশের মধ্যে সামরিক ও বেসামরিক যোগাযোগ অনেকটাই বেড়ে গিয়েছে। এক সময়ের শত্রু দেশ, বর্তমানে প্রিয় বন্ধু হয়ে উঠেছে।

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের তরফে গত বছরেই পাকিস্তান সরকারকে দুই দেশের মধ্যে বন্ধ হওয়া সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব লুফে নেয় শাহবাজ শরিফের সরকার। গত বছরেই পাকিস্তানের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে ঢাকা-করাচি রুটে সরাসরি বিমান চালানোর অনুমোদন দেওয়া হয়। যদিও তার জন্য বেশ কয়েকটি কঠিন শর্ত বেঁধেও দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে হবে। করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশকে নির্দিষ্ট একটি স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা থেকে বিমান ছাড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের পূর্ণাঙ্গ তথ্য জানানো, অপারেশনাল সমন্বয় নিশ্চিত করা এবং নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। ওই অনুমোদন পাওয়ার পরেই যুদ্ধকালীন ভিত্তিতে ঢাকা-করাচির মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেয় বিমান বাংলাদেশ।

বুধবার (৭ জানুয়ারি) বিমান বাংলাদেশের তরফে জানানো হয়েছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার করে এই রুটে বিমান চলবে। ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় বিমান ছাড়বে। তা করাচিতে পৌঁছোবে পাকিস্তানের স্থানীয় সময় রাত ১১টায়। আবার, করাচি থেকে ঢাকার উদ্দেশে ওই বিমান রওনা দেবে স্থানীয় সময় রাত ১২টায়। তা ঢাকায় পৌঁছোবে স্থানীয় সময় ভোর ৪টে ২০ মিনিটে।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী