বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় ২৬ লক্ষ

বেকারের সংখ্যা বেড়েছে প্রায় ২ লক্ষ ৭০ হাজার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ জুড়ে বেকারের সংখ্যা গত বছরের শেষ সময়ে যা ছিল তা বাড়ল আরও। চলতি বছরের প্রথম তিনমাসের সমীক্ষা অনুযায়ী, বেকারের সংখ্যা বেড়েছে প্রায় ২ লক্ষ ৭০ হাজার। বিবিএস সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। ২০২২ সালে দেশে বেকারের সংখ্যা ছিল ২৬ লক্ষ ৩০ হাজার।

গত বছরের ডিসেম্বরের শেষে দেশে বেকারের সংখ্যা ছিল ২৩ লক্ষ ২০ হাজার। আর ২০২৩ সালের মার্চ মাসের শেষে দেখা গেল সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৫ লক্ষ ৯০ হাজার।

চলতি বছরের প্রান্তিক সমীক্ষা অনুযায়ী বেকারদের মধ্যে পুরুষের সংখ্যা ১৭ লক্ষ ১০ হাজার এবং নারীর সংখ্যা ৮ লক্ষ ৮০ হাজার। গত বছর পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৬ লক্ষ ৯০ হাজার এবং মহিলার সংখ্যা ছিল ৯ লক্ষ ৪০ হাজার।

মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে একটি সংবাদ সম্মেলন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, শীতকালে কাজের সুযোগ কম থাকে। কৃষিতে সুযোগ আরও কমে যায়। আবার ধান কাটার মরসুম শুরু হয়েছে। স্বাভাবিক ভাবেই কাজের সুযোগ বাড়বে। কমবে বেকারত্ব (UNEMPLOYMENT)।

বর্তমানে দেশের যুব শ্রমশক্তি ২ কোটি ৭৩ লক্ষ। শ্রমশক্তিতে মোট যুক্ত ৭ কোটি ৩৬ লক্ষ।

ক্যানসারে আক্রান্ত প্রিয়জন! সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর দাবিতে বিভ্রান্ত হবেন না

ফ্রিজের সবজি খেলে শরীরের ক্ষতি হয়? কী বলছেন বিশেষজ্ঞরা?

বারবার প্রস্রাবের সংক্রমণ? কিডনি সুস্থ রাখতে করুন এই ৩ যোগাসন

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের