উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: নিষিদ্ধ পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক নাবালক-সহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা, অস্ত্র আইন এবং ইউএপিএ’র বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) উত্তরপ্রদেশ পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) আমিতাভ যশ জানিয়েছেন, লখনউ থেকে নিষিদ্ধ পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন-গগনদীপ সিংহ, রজত কুমার ও কৃষ। এছাড়া এক নাবালকও রয়েছে। এদের মধ্যে গগনদীপ ও রজতের বাড়ি পঞ্জাবের অমৃতসরে আর কৃষের বাড়ি গুরুদাসপুরের ডেরা বাবায়। জেরার মুখে ধৃতরা জানিয়েছে, ‘পাকিস্তানের শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের এক হ্যান্ডেলার রানা ভাইয়ের নির্দেশেই পঞ্জাব থেকে লখনউয়ে এসেছে। রানা ভাই নির্দেশ দিয়েছিল, লখনউতে এসে কোনও পুলিশ আধিকারিক কিংবা সেনা অফিসারকে খুন করতে হবে। তার পরে সেই হত্যাকাণ্ডের ভিডিয়ো পাকিস্তানে পাঠাতে হবে।হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরে নেপালে পালিয়ে যেতে হবে।’

এডিজি(আইনশৃঙ্খলা)-র কথা অনুযায়ী, ‘পাকিস্তানে থাকা শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের হ্যান্ডলার রানা ভাই ধৃতদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল। তার কাছ থেকে নির্দেশ পাওয়ার পরেই ২৭ অক্টোবর অমৃতসর থেকে রওনা দেয় ধৃতরা। প্রথমে দিল্লি পৌঁছায়। পরে ২৯ অক্টোবর রাত বারোটার সময়ে লখনউতে হাজির হয়। অমৃতসর থেকে লখণউতে আসার জন্য ট্রেনভাড়া হিসেবে ২,৫৮৫ টাকাও পাঠিয়েছিল পাকিস্তানে থাকা হ্যান্ডলার রানা। লখনউ স্টেশনে পৌঁছানোর ভিডিয়ো পাঠানোর পরে দুদিনে থাকা-খাওয়ার জন্য পাঁচ হাজার টাকা পাঠিয়েছিল।’

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের