পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে গেলেন স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন স্বামী। বার বার সতর্ক করেও লাভ হয়নি। বরং পরকীয়ায় আসক্ত স্বামী উলটে মেজাজ দেখাতেন। দুঃশ্চরিত্র স্বামীকে সবক শেখাতে চরম পথই বেছে নিলেন স্ত্রী। ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। তবে যাওয়ার সময়ে সন্তানদের সঙ্গে নিতে ভোলেননি। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। তবে স্বামীর পুরুষাঙ্গ কেটে নেওয়ার ঘটনায় জড়িত স্ত্রীর হদিশ মেলেনি। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারীতে।

স্থানীয় থানার ওসি রোকেয়া খানম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা লিটন শেখ ওরফে লিটু নামে এক যুবক স্ত্রী হাসনা বেগম ও দুই সন্তানকে নিয়ে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের মহিলা কলেজ রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। পেশায়  আইসক্রিম বিক্রেতা লিটু অন্য এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। প্রায়শই দুজনের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার ভোরে ফের ঝগড়ায় জড়িয়ে পড়েন লিটু ও হাসনা।। তখনই আচমকা স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেন হাসনা। এরপর সন্তানদের নিয়ে পালিয়ে যান। লিটুর আর্ত চি‍ৎকার শুনে পড়শিরা ছুটে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন। পড়শিরাই লিটনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক মুক্তি বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। ইতিমধ্যেই এলাকায় ওই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও স্বামীর পুরুষাঙ্গ কাটার পরে হাসনা বেগম দুই সন্তানকে নিয়ে কোথায় গিয়েছেন তা কেউ জানেন না।

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট