টিকটকে মোদি-হাসিনাকে নিয়ে অশ্লীল ভিডিও, গ্রেফতার যুবক

ধৃতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্ট করার দায়ে মোহাম্মদ ফারুখ হোসেন নামে এক যুবকককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে সোমবার আদালতে হাজির করা হলে বিচারক জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ধৃতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীপুরের  পূর্ব চণ্ডীপুর গ্রামের বাসিন্দা ফারুখ হোসেন  গত ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিভিন্ন অপমানজনক ও মানহানিকর ছবি ও অশ্লীল টিকটক ভিডিও পোস্ট করে। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও শাসকদল আওয়ামী লীগ নেতাদের নজরে পড়ার পরেই শোরগোল পড়ে যায়। গতকাল রবিবার রাতে ফারুখকে পাকড়াও করে গণধোলাই দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে জনরোষের হাত থেকে অভিযুক্ত যুবককে বাঁচিয়ে থানায় নিয়ে যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ এমদাদুল হক সাংবাদিকদের জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্ত ফারুখ হোসেনের বিরুদ্ধে  মামলা দায়ের হয়েছে। কী কারণে সে ওই অশ্লীল ভিডিও আপলোড করেছে, তার সঙ্গে অন্য কেউ এই কাজে জড়িত ছিল কিনা তা নিয়ে জেরা করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে।

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের