প্রশ্ন করার অপরাধে তিন সাংবাদিকের চাকরি খেয়ে  নিলেন ইউনূসের সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জমানা বদলের পরেই বাংলাদেশে শুরু হয়েছে তালিবানি রাজত্ব। এমনই তালিবানি রাজত্ব শুরু হয়েছে যে প্রশ্ন করার অপরাধে তিন সিনিয়র সাংবাদিকের চাকরি খেয়ে নিলেন মোল্লা মুহাম্মদ ইউনূসের সংস্কৃতি উপদেষ্টা তথা জামায়াত ইসলামীর শীর্ষ নেতা মোস্তফা সারোয়ার ফারুকী। যে তিন সাংবাদিকের চাকরি গিয়েছে তারা হলেন ‘দীপ্ত’ টিভির মিজানুর রহমান, ‘এটিএন বাংলা’র ফজলে রাব্বি এবং ‘চ্যানেল আই’ এর রফিকুল বাশার। শুধু প্রশ্ন করার অপরাধে তিন সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করার ঘটনায় দেশের সাংবাদিক মহলে গভীর হতাশা নেমে এসেছে। অনেক প্রবীণ সাংবাদিক প্রশ্ন তুলেছেন, ‘এ কোন জমানা শুরু হল?’

ঘটনার সূত্রপাত গত সোমবার (২৮ এপ্রিল)। সচিবালয়ে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন সংস্কৃতি উপদেষ্টা তথা জামায়াত ইসলামীর শীর্ষ নেতা মোস্তফা ফারুকী সারোয়ার। ওই সাংবাদিক সম্মেলনে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার ইউনেস্কো স্বীকৃতি, শোভাযাত্রায় শেখ হাসিনার মুখাকৃতির আদলে মুখোশ এবং জুলাই-অগস্ট অভ্যুত্থানের নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন করেন ‘দীপ্ত’ টিভির মিজানুর রহমান, ‘এটিএন বাংলা’র ফজলে রাব্বি এবং ‘চ্যানেল আই’ এর রফিকুল বাশার। সঠিক জবাব না দিয়ে উল্টে তিই সংবাদিকের চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেন ফারুকী। এ নিয়ে হই-হট্টগোল শুরু হয়ে যায়। কার্যত ভেস্তে যায় সাংবাদিক সম্মেলন।

এর পরেই তিন সাংবাদিককে সবক শেখাতে  ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স-জেআরএ’ নামে একটি ভুঁইফোড় সংগঠনকে আসরে নামান ইউনূসের সংস্কৃতি উপদেষ্টা। ফেসবুকে ওই সংগঠনের তরফে তিন সাংবাদিককে বরখাস্তের জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে প্রচার চালানো হয়। এর পরে তিন চ্যানেলের পরিচালকদের ফোন করে ওই তিন সাংবাদিককে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন ফারুকী। বরখাস্ত না করা হলে তিন চ্যানেলকে বন্ধ করে দেওয়া হবে বলেও হুঙ্কার ছাড়েন। এমনকি দীপ্ত টিভি-কে খবর সম্প্রচার বন্ধেরও নির্দেশ দেন। সেই নির্দেশ পেয়ে সরকারি রোষানল থেকে বাঁচতে সংবাদ সম্প্রচার বন্ধ করে দেয় দীপ্ত টিভি। গতকাল মঙ্গলবারই তিন টিভি চ্যানেলের তরফে সংস্কৃতি উপদেষ্টার নির্দেশ মেনে তিন সাংবাদিককে চাকরি থেকে বহিষ্কার করা হয়।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য