কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তিনি হিন্দু। স্বামী শাকিব খান মুসলিম। যদিও ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিবের সঙ্গে একই ছাদের তলায় থাকেন না ঢাকাই সুন্দরী অপু। একমাত্র ছেলেকে নিয়ে আলাদা সংসার পেতেছেন। তবুও স্বামীর ধর্মকেই নিজের ধর্ম মনে করেন ঢাকাই সিনেমার ডাকসাইটে সুন্দরী। প্রতি বছরের মতো এবারেও তাই কুরবানি ঈদে সামিল হয়েছেন। খাসি কুরবানি দিয়েছেন। শুধু তাই নয়, নিজের হাতে কুরবানি দেওয়া খাসির মাংসও কেটেছেন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে অপুর মাংস কাটার ভিডিও। যদিও এ বিষয়ে মুখ খোলেননি ঢাকাই সিনেমার নায়িকা।

বৃহস্পতিবার (২৮ মে) সাড়ম্বরে দেশজুড়ে পালিত হয়েছে ঈদ-উল আযহা। যা মুসলিম ধর্মপ্রাণদের কাছে বকরি ঈদ হিসাবেই পরিচিত। বিভিন্ন জায়গায় পশু জবাই দেওয়া হয়েছে। এদিন সকালে ঢাকাই সিনেমার ডাকসাইটে সুন্দরী অপু বিশ্বাসের নিজস্ব প্রযোজনা সংস্থার পেজে একটি ভিডিও আপলোড করা হয়। খুব অল্প সময়েই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একেবারে ঘরোয়া পরিবেশে বাড়ির গ্যারেজের খোলা জায়গায় বসে মাংস কাটছেন অপু বিশ্বাস। একটি ছোট প্লাস্টিকের টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর বড় ছুরি দিয়ে বড় মাংসকে টুকরো-টুকরো করছেন।
চাটাইয়ের ওপর ছড়িয়ে রাখা ছিল বিপুল পরিমাণ কাঁচা মাংস। সেটি দেখে অনেকেই ধারণা করছেন, প্রতি বছরের মতো এবারও কুরবানি দিয়েছেন অপু। এ সময় অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রংয়ের জমকালো শাড়ি। গলায় ও হাতে ছিল সোনার গহনা। ব্যস্ততার মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাঁকে।

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি