পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ কালকার ব্যস্ত জীবনে ফাস্ট ফুডের উপর নির্ভরতা, অনিয়মিত খাওয়াদাওয়া,অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবারের ফলে আলসারের মতো সমস্যা বাড়ছে। গ্যাস বা অম্বল ভেবে অনেক সময় এই সমস্যাকে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু বারবার একই ধরনের উপসর্গ দেখা দিলে তা স্টমাক আলসারের ইঙ্গিতও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পাকস্থলীর আলসার হল পাকস্থলীর আস্তরণে তৈরি হওয়া বেদনাদায়ক প্রদাহ। সাধারণত ‘হেলিকোব্যাকটার পাইলোরি’ ব্যাকটেরিয়ার সংক্রমণ অথবা দীর্ঘ সময় ধরে ব্যথানাশক ওষুধ ব্যবহারের কারণে পাকস্থলীর সুরক্ষামূলক আস্তরণ ক্ষয় হয়ে এই ঘা বা আলসার তৈরি হয়। স্টমাক আলসারের অন্যতম সাধারণ লক্ষণ হল পেটের ওপরের অংশে জ্বালা-পোড়া বা ব্যথা। অনেকের ক্ষেত্রে খাওয়ার পর কিংবা রাতে এই অস্বস্তি বাড়তে পারে। খাবার খেলে সাময়িক স্বস্তি মিললেও পরে ফের সমস্যা দেখা দিতে পারে। পেট ভার হয়ে থাকা, পেট ফাঁপা এবং বমি বমি ভাবও আলসারের সম্ভাব্য লক্ষণ। বিশেষ করে ভারী বা তেলমশলাযুক্ত খাবারের পর নিয়মিত এই ধরনের সমস্যা হলে বিষয়টি অবহেলা না করাই ভালো। খিদে কমে যাওয়া এবং দ্রুত পেট ভরে যাওয়া আরও একটি সতর্কবার্তা। বারবার অম্বল, বুক জ্বালা শুধুমাত্র সাধারণ গ্যাসের সমস্যা বলে ধরে নেওয়া ঠিক নয়।

তবে কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বমির সঙ্গে রক্ত আসা, মল কালো হয়ে যাওয়া, অস্বাভাবিক ওজন কমে যাওয়া কিংবা তীব্র পেটব্যথা হলে দেরি করা উচিত নয়। এগুলি আলসার থেকে রক্তক্ষরণের মতো গুরুতর জটিলতার সংকেত হতে পারে। তাই নিয়মিত পেটের সমস্যা হলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো কারণ শনাক্ত করে চিকিৎসা শুরু করলে জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

ঘাড় শক্ত হওয়া কি স্ট্রোকের লক্ষণ? সতর্ক করছেন স্নায়ুরোগের চিকিৎসকরা

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?