সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য়ে পালাবদলের পর ভারত কেশরী শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে গুরুত্ব বাড়িয়েছে বিজেপি সরকার। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, জনমানস থেকে সোশ্যাল মিডিয়ায় বাংলা ভাগ রুখতে শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা বারবার প্রচার করছে পদ্মশিবির। সরকারিভাবেও নানা উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদকে ঘিরে নানা পরিকল্পনা বাস্তবায়িত করার সিদ্ধান্ত গ্রহণে বিশেষ কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির সদস্যদের নিয়েই আজ, বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক থেকেই একগুচ্ছ ঘোষণা করেন তিনি।

আরও পডুন: টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একদা যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের উদ্যোগে মাননীয় তথাগত রায়ের প্রচেষ্টায় ইতিমধ্যে একটি বই প্রস্তুত হয়েছে। আমাদের ইচ্ছা, তাদের সঙ্গে একসঙ্গে বইটি প্রকাশ করব। এবার তাঁরা নিজেদের মতামত জানাবেন। এছাড়া আমাদের গ্রন্থাগার দফতরকে বলা হয়েছে, তারা শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে পূর্ণাঙ্গ বই প্রকাশ করবে। বাংলা ও ইংরাজি ভাষায় তা হবে। আশা করছি, এ বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে। সেখানকার গ্রন্থাগারটির মানোন্নয়ন করা হবে। তৈরি হবে একটি মিউজিয়ামও। তা আগেই ঘোষণা করেছিলাম। ইকোপার্কে তৈরি হচ্ছে শ্য়ামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি। হুগলিতে শ্যামাপ্রসাদের নামে তৈরি হচ্ছে লাইব্রেরি। আর তাঁর অবদান সবাইকে পড়তে হবে। তাই আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের পাঠ্যবইতে যুক্ত করা হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সংক্রান্ত অধ্যায়। তাঁর আত্মবলিদান পড়ানো হবে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সর্বস্তরে। প্রকাশিত হবে আলাদা বইও।’

বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ পুলিশ

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

মাস্টারদা সূর্য সেনের সবচেয়ে প্রিয় জায়গাটি ঠিক কোথায় ছিল জানেন?

মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

‘আজান দিতে বাধা নেই’, মসজিদ থেকে মাইক খোলা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর