NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: নীলরতন সরকার হাসপাতালে নার্স মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। হাসপাতালে কর্তব্যরত নার্স রুপালি বর্মনের (৩০) রহস্যমৃত্যুতে মুখ খুললেন তাঁর স্বামী রাহুল দাস। তিনি জানিয়েছেন, গতকাল, বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ শেষ বার স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছিল তাঁর। তারপরেই আর কোনও যোগাযোগ হয়নি। এই দিকে নার্স মৃত্যুর ঘটনার তদন্ত করছে লালবাজারের হোমিসাইড শাখা। আজ, বৃহস্পতিবার লালবাজারের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, হাসপাতালের ভিতরে শৌচালয় থেকে তিনটি ভায়াল পাওয়া গিয়েছে। একটা ইঞ্জেকশন ছিলও। প্রত্যেকটি ভায়াল ছিল ২ মিলি লিটারের। তিনটিই ফেন্টানিলের শিশি। সবকটি হাসপাতালের জিনিস ছিল বলে জানিয়েছে পুলিশ। বাঁ হাতে সূঁচের দাগ রয়েছে। শরীরের অন‍্য অঙ্গে সূঁচ ফোটানো হয়েছে কি না তা জানতে ময়নাতদন্ত চলছে।

লালবাজার জানিয়েছে, এখনও পর্যন্ত রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু হয়েছে। পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও অভিযোগ এন্টালি থানায় করা হয়নি। রুপালি পশ্চিম মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা। ২০২৪ সালের ২৪ জুলাই থেকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে কর্মজীবন শুরু। স্বামী রাজুর সঙ্গে দু’বছর আগে সংবাদমাধ্যমে পরিচয় হয়েছিল। তার পরে প্রেম করে রেজিস্ট্রি করেন। গত বছর হিন্দু ধর্মমতে বিবাহ করেন। পারিবারিক অশান্তি আদৌ ছিল কি না বা পণের জন‍্য চাপ দেওয়া হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে কি না তা-ও স্পষ্ট নয়। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে রূপালির মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তা পরীক্ষা করা হচ্ছে, বলে জানিয়েছে লালবাজার।

আরও পডুন: পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

এনআরএসে গতকাল, বুধবার রাতের ডিউটিতে ছিলেন রুপালি। সূত্রের খবর, রাত ৮টায় শিফট বদল হয়েছিল। নির্দিষ্ট সময়েই স্ত্রীরোগ বিভাগের এইচডিইউয়ে নার্সিং স্টেশনে কাজে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে ভর্তি রোগীদের প্রাথমিক পরিষেবাও দেন। সকলের খোঁজও নিয়েছিলেন তিনি। পরে শৌচালয়ে যান রাত ১০টা ২০ মিনিট নাগাদ। বেশ কিছুক্ষণ কেটে গেলেও তিনি না-বেরোলে সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। রুপালির সাড়া মেলেনি। কিছুক্ষণ পর গ্রুপ-ডি কর্মীকে দিয়ে শৌচালয়ের দরজা ভাঙা হয়। দেখা যায়, অচৈতন্য অবস্থায় পড়ে আছেন রুপালি। পাশে রয়েছে তাঁর ফোন। দ্রুত উদ্ধার করে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তার আগেই রুপালির মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশের পাশাপাশি স্বাস্থ্য দফতর পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর