স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা দিবসের ছুটিতে কলকাতার মেট্রো যাত্রীদের জন্য পরিষেবায় কিছুটা পরিবর্তন আনল মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী ১৫ অগস্ট, শনিবার ছুটির দিনে ব্লু ও গ্রিন লাইনে কম সংখ্যক মেট্রো চলবে। ইয়েলো লাইনেও থাকছে সামান্য রদবদল। তবে যাত্রীদের জন্য স্বস্তির খবর, কোনও লাইনে প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময় পরিবর্তন করা হচ্ছে না। পার্পল লাইনে পরিষেবা থাকবে স্বাভাবিক। তবে ওরেঞ্জ লাইনে ওই দিন সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্লু লাইনে ১৫ অগস্ট মোট ১৯৪টি ট্রেন চালানো হবে। এর মধ্যে ৯৭টি আপ এবং ৯৭টি ডাউনে মেট্রো থাকবে। অন্যদিকে, গ্রিন লাইনে চলবে মোট ১৪৮টি মেট্রো। আপ ও ডাউন মিলিয়ে দুই দিকেই ৭৪টি করে পরিষেবা থাকবে। ইয়েলো লাইনে মোট ৯২টি মেট্রো চলাচল করবে। ৪৬টি আপ এবং ৪৬টি ডাউনে পরিষেবা থাকবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রোর সংখ্যা পাঁচটি থেকে কমিয়ে চারটি করা হয়েছে। এই লাইনের প্রথম ও শেষ মেট্রোর সময়েও কোনও পরিবর্তন থাকছে না। পার্পল লাইনে অবশ্য ছুটির দিনেও স্বাভাবিক পরিষেবা মিলবে। যাত্রীদের সবচেয়ে বেশি নজর রাখতে হবে ওরেঞ্জ লাইনের ক্ষেত্রে। ১৫ অগস্ট এই লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা টুলুর, মিলল না রক্ষাকবচ!

ফলে স্বাধীনতা দিবসে মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা থাকলে আগে থেকেই পরিষেবার এই পরিবর্তনগুলি জেনে নেওয়া জরুরি। বিশেষ করে ওরেঞ্জ লাইনের যাত্রীদের বিকল্প যাতায়াতের ব্যবস্থা করে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড