খেলার মাঝে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বয়সকে কখনই পাত্তা দেননি দেশের বিখ্যাত দাবাড়ু তথা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দাবা খেলাকেই জীবনের ধ্যান-জ্ঞান করেছিলেন। সেই দাবা খেলতে খেলতেই শুক্রবার মৃত্যুর কোলে লুটিয়ে পড়লেন ৫০ বছর বয়সী জিয়াউর। ঘটনায় শোকস্তব্ধ সবাই। আর তাঁর মৃত্যুর খবরে দেশের ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছে জাতীয় দাবা প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতার ১২তম রাউন্ডে এদিন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলতে নেমেছিলেন জিয়াউর রহমান। বেলা তিনটের সময়ে শুরু হয়েছিল ম্যাচ। দুই গ্র্যান্ডমাস্টার কেউ কাউকে বিনাযুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়েননি। বেলা পাঁচটা ৫২ মিনিটে আচমকাই লুটিয়ে পড়েন জিয়াউর। আর তাঁকে ওই অবস্থায় দেখে প্রতিদ্বন্দ্বী এনানুল-সহ অন্যান্যরা এগিয়ে আসেন। কোনও ক্রমে তাঁকে তুলে ধরেন। কিন্তু নাড়ির স্পন্দন বন্ধ হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গেই জিয়াউরকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দ্রুত চিকি‍ৎসকরা চিকিৎসা শুরু করেন। কিন্তু দীর্ঘ ১৫ মিনিট ধরে বহু চেষ্টা করেও জিয়াউরের পালস খুঁজে পাননি। শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকি‍ৎসকরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গিয়েছেন জিয়া। খেলার মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেই ধাক্কা সামলাতে পারেননি। জিয়াউরের মৃত্যুর খবর পেয়ে ক্রীড়ামহলের অনেকেই হাসপাতালে পৌঁছন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে