ডায়াবেটিসের নতুন কারণ আবিস্কার করলেন বাংলাদেশি গবেষকরা

এক সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে, ‘আইএপি (ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস) কমে যাওয়াই ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ।’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইদানিংকালে মধুমেহ বা ডায়াবেটিস কার্যত সাধারণ মানুষের কাছে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। সাধারণত, দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলেই যে মধুমেহ বা ‘ডায়াবেটিস’ হতে পারে, তা চিকি‍ৎসা বিজ্ঞানের দৌলতে সবারই জানা। তবে এবার ডায়াবেটিসের নতুন কারণ আবিস্কার করলেন বাংলাদেশি গবেষকরা। 

বুধবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে, ‘আইএপি (ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস) কমে যাওয়াই ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ।’ নয়া কারণ আবিস্কার হওয়ার ফলে ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় বড় সাফল্য পাওয়া যাবে বলে আশা করা হয়েছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ‘গত ৫ বছরে ৩০ থেকে ৬০ বছর বয়সী ৫৭৪ জন রোগীর উপরে বিশেষ গবেষণা চালানো হয়েছে। গবেষণার কাছে যুক্ত ছিলেন বারডেম, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষণায় উঠে এসেছে, আইএপি (ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস) কমে যাওয়া ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। যাদের আইএপি কমে যায়, তাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি।’

ডায়াবেটিসের নতুন কারণ আবিস্কারের অন্যতম নেপথ্য গবেষক মধু এস মালো সাংবাদিক সম্মেলনে জানান, গবেষণার বিস্তারিত প্রতিবেদন ইতিমধ্যেই একটি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। ফলে কারও যদি এ বিষয়ে কোনও আপত্তি কিংবা মতামত থাকে, তাহলে তা নথিবদ্ধ করতে পারেন।

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি