খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল

সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ বাড়ানো হলেও প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের একবার মানবিকতার নিদর্শন রাখল শেখ হাসিনা সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিরোধী দল বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ফের ছয় মাসের জন্য বাড়ানো হলো। এ নিয়ে পঞ্চমবারের মতো বিএনপি নেত্রীর সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো। গত বছরের সেপ্টেম্বর মাসে শেষবারের মতো প্রাক্তন প্রধানমন্ত্রীর সাজা ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল। আগামী ২৪ মার্চ ওই মেয়াদ শেষ হচ্ছে।

একাধিক দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দুই বছরের বেশি জেলে কাটানোর পরে দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে বয়সের কথা বিবেচনা করে ২০২০ সালের ২৫ মার্চ সাজা স্থগিত রেখে শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হয় খালেদা জিয়াকে। তার পরে দফায়-দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

৭৫ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমানে গুলশানে তার ভাড়া বাড়িতে রয়েছেন। দীর্ঘদিন ধরেই আর্থারাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। খালেদাকে চিকি‍ৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার আর্জি জানিয়ে তাঁর ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিশেষ আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি সাজার মেয়াদ স্থগিত রাখারও অনুরোধ জানিয়েছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই আবেদন আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ বাড়ানো হলেও প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়