বৃহস্পতিবার রাত আটটায় অন্তর্বর্তী সরকারের শপথ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামিকাল বৃহস্পতিবার রাত আটটা নাগাদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করবে। আজ বুধবার সেনা সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

গত সোমবারই সেনা বিদ্রোহে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। সেনাপ্রধানের চাপে প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে তড়িঘড়ি দেশ ছাড়েন তিনি। তার পরেই অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে জোর ত‍ৎপরতা শুরু হয়। বিএনপি এবং জামায়াত ইসলামীর তরফে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর সালেহউদ্দিন আহমেদের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ঠ ছাত্র জোটের নেতারা তা মানতে চাননি। বরং ‘মার্কিন দালাল’ হিসাবে পরিচিত মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করতে হবে বলে তারা দাবি করেন। মঙ্গলবার রাতে অন্তর্বর্তী সরকার নিয়ে ছাত্র জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সাড়ে তিন ঘন্টা বৈঠকের পরে ঠিক হয় অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ‘মুক্তিযুদ্ধ ও ভারত বিরোধী’ ইউনূস।

তবে তাঁর সঙ্গে উপদেষ্টা হিসাবে কারা থাকবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। যদিও ছাত্র জোটের নেতারা নিজেদের ঘনিষ্ঠদের নাম উপদেষ্টা হিসাবে সুপারিশ করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নির্বাচিত হওয়ার কথা জানতে পারার পরেই প্যারিস থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নেন ইউনূস। আগামিকাল বৃহস্পতিবারই দেশে ফিরছেন বলে জানান গ্রামীন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা। তার পরেই সাংবাদিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানান, রাত আটটা নাগাদ বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ হবে। চারশোর মতো অতিথি থাকবেন।  কতজন উপদেষ্টা হিসাবে শপথ নেবেন, তা অবশ্য স্পষ্ট করে বলতে পারেননি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উ‍ৎখাতের মূলচক্রী সেনাপ্রধান। খানিকটা ধোঁয়াশা রেখে ওয়াকার বলেন, ‘ অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে।’

 

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM