সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের আশ্বাস বাংলাদেশের আইনমন্ত্রীর

বৃহস্পতিবার আমেরিকার কূটনীতিবিদ উজরা জেয়ার সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের আশ্বাস দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার আমেরিকার কূটনীতিবিদ উজরা জেয়ার সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার আমেরিকার বিদেশ মন্ত্রকের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠক করেন আনিসুল হক। নিজের অফিসে সেই বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা হয়েছে। এই আইন নিয়ে তিনি আগেও যা বলেছেন, ঠিক সেই কথাগুলো আমেরিকার প্রতিনিধিদলকে বলেছেন।’ আনিসুল হক আরও বলেন, তাঁরা বলেছেন, তাঁরা সব দেশেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান।

উল্লেখ্য বুধবার আইন ও বিচার বিভাগের সচিব ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকেও বলেছেন, দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য আইনি পরিকাঠামো আছে। সেই সব আইনের কথা আমেরিকার প্রতিনিধিদলের কাছেও উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। আইন মন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক