বৃহস্পতিবার থেকে শেখ হাসিনার বিচার ‘প্রহসন’ শুরু, বিচারকের দায়িত্বে তিন জামায়াত নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামিকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকেই দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের নামে প্রহসন নাটক শুরু হচ্ছে। ওই দিন থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই এবং অগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের খুনের অভিযোগে বঙ্গবন্ধু কন্যা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আর ওই বিচার প্রক্রিয়ার নাটক চালানোর জন্য বিচারক হিসাবে মনোনীত করা হয়েছে পাকিস্তানপ্রেমী তিন জামায়াত নেতা গোলাম মর্তুজা মজুমদার, শফিউল আলম মাহমুদ ও মহিতুল হক এনাম চৌধুরী। দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে যাতে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করা হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে তিন বিচারককে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে গত ৫ অগস্ট দুপুরে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ  ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তিনি পালিয়ে যাওয়ার পরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ বিগত সরকারের শীর্ষ মন্ত্রী-আমলা ও পুলিশ আধিকারিকরা। বঙ্গবন্ধু কন্যার অবস্থান নিয়ে নির্দিষ্ট তথ্য থাকলেও বাকিদের ‘গতিবিধি’ সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য নেই অন্তর্বর্তী সরকারের কাছে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও সমাজবিরোধীদের গুলিতে একাধিক বিক্ষোভকারীর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শেখ হাসিনা-সহ আওয়ামী লীগ সরকারের প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে ভুরিভুরি খুনের মামলা রুজু হয়েছে। তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে মুজিব কন্যার বিরুদ্ধে ৫৫টি’র বেশি অভিযোগ জমা পড়েছে। আগামী সপ্তাহ থেকেই ওই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। যদিও শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে ভারত সরকারের সঙ্গে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কথাবার্তা শুরু করেনি অন্তর্বর্তী সরকার। তবে ঢাকার আবেদনে সাড়া দিয়ে মোদি সরকার মুজিব কন্যাকে ফিরিয়ে দেবে না ধরে নিয়েই অন্য পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। আর সেক্ষেত্রে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে।

ইতিমধ্যেই শেখ হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জামায়াতীকরণ সম্পূর্ণ করেছে পাকিস্তানি ‘দালাল’ হিসাবে পরিচিত মুহাম্মদ ইউনূসের ‘রাজাকার’ সরকার। অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি হিসাবে নিযুক্ত করা হয়েছে জামায়াত ইসলামীর অন্যতম শীর্ষ নেতা তাজুল ইসলামকে। বাকি আইনজীবীরাও পাকিস্তানপ্রেমী এবং রাজাকার পরিবারের সদস্য হিসাবে পরিচিত। উল্লেখ করা যেতে পারে, ইতিমধ্যেই শেখ হাসিনার বিচারকে প্রহসনে পরিণত করতে দেশের প্রধান বিচারপতি তথা জঙ্গিবাদের অন্যতম পৃষ্ঠপোষক সৈয়দ রিফাত আমেদের সঙ্গে আলোচনা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণার নির্ধারিত সময়সীমাও চূড়ান্ত হয়েছে ওই বৈঠকে। তার পরেই তড়িঘড়ি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষের লোক হিসাবে পরিচিত তিন জামায়াত নেতাকে বিচারক হিসাবে নিয়োগ করা হয়।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর