তিস্তা নিয়ে দিল্লির বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার হুঁশিয়ারি বাংলাদেশের জলসম্পদ উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ও আমেরিকার মদতে ক্ষমতা দখল করা মুহাম্মদ ইউনূসের সরকার কোমর কষেই ভারতের বিরুদ্ধে আসরে নামল। এবার তিস্তা নদীর জলবন্টন নিয়ে দিল্লির বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জলসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে গত ১৩ বছর ধরে আটকে রয়েছে তিস্তা চুক্তি।

আজ বুধবার (২১ অগস্ট) বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের জলসম্পদ উপদেষ্টা। সেখানেই দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ভারতের যেমন তিস্তা নদীর উপরে অধিকার রয়েছে, তেমনই বাংলাদেশেরও অধিকার রয়েছে। সেই অধিকারের কথা বলতে বা লিখিত দিতে আমরা একদম পিছপা হব না।  বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে, নদী নির্ভর মানুষ যেন তাদের ন্যায্য অধিকারটুকুর দাবি উপস্থাপন করতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব। আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেগুলো আমরা তুলে ধরব।’

তিস্তা, কুশিয়ারা, গঙ্গা-সহ দুই দেশের মধ্যে বয়ে চলা অভিন্ন নদীর জল পেতে ভারতের উপরে চাপ তৈরি করা হবে বলেও জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর কথায়, ‘আমরা আন্তর্জাতিক মঞ্্যচেও জানাব যে নদীর জল পাওয়া আমাদের ন্যায্য দাবি। জনগণকে আশ্বস্ত করতে চাই তাদের ন্যায্য দাবির ব্যাপারে, বাংলাদেশের নদীগুলোর জীবন বাঁচানোর ব্যাপারে আমাদের যা বলার বলব।’

 

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল