‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শিল্পের তথা অর্থনৈতিক মানচিত্রের চাকা ঘুরিয়ে দেবে অশোকনগরের ওএনজিসি অয়েলফিল্ড। সেই প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ, রবিবার প্ল্যান্ট পরিদর্শন করলেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। প্রকল্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি এদিন একটি নতুন মেশিনের উদ্বোধন করেন তিনি। ওই মেশিনের মাধ্যমে গ্যাস ও অপরিশোধিত তেল পৃথক করার কাজ হবে বলে জানা গিয়েছে। ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, অশোকনগর প্রকল্প এলাকায় আরও পাঁচটি নতুন কূপ খননের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই একটি কূপের কাজ সম্পূর্ণ হয়েছে এবং অন্য একটি কূপ খননের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, কূপ থেকে উত্তোলিত গ্যাস পৃথক করার পর অপরিশোধিত পেট্রোলিয়াম হলদিয়ার সংশোধনাগারে পাঠানো হবে।

আরও পডুন: রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

গোটা এলাকা পরিদর্শনের পর শমীক ভট্টাচার্য বলেন, ‘অশোকনগরে তেলের সন্ধান পাওয়া ৬৫ বছরের দীর্ঘ পরিশ্রমের ফল। জিওফিজিস্ট, ইঞ্জিনিয়ার এবং অয়েলফিল্ড কর্মীদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। অশোকনগর থেকে পাওয়া অপরিশোধিত তেলে সালফারের পরিমাণ অত্যন্ত কম এবং তেলের গুণমানও উন্নত। পূর্বতন রাজ্য সরকারের কাছে প্রায় ১৯টি চিঠি দেওয়া হলেও দীর্ঘদিন পিএমএল দেওয়ার ক্ষেত্রে সাড়া মেলেনি। পরবর্তী সময়ে বাজেটে পিএমএল দেওয়ার কথা উল্লেখ করা হলেও পূর্বতন রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় উদ্যোগ যথেষ্ট ছিল না। রাজ্য পালাবদলের পর প্রকল্পের কাজ এগোচ্ছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে। অশোকনগরের প্রাকৃতিক সম্পদ নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন হওয়া উচিত নয়। এই সম্পদ গোটা রাজ্যের। এর উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। অশোকনগরের পাশাপাশি রানাঘাটেও তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ চলছে।’

বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ‘অশোকনগর প্রকল্পে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের প্রায় ১১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। প্রকল্পটি পূর্ণমাত্রায় চালু হলে অশোকনগর তথা উত্তর ২৪ পরগনার আর্থ-সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। হাইটেক প্রকল্প হওয়ায় সরাসরি কর্মসংস্থান তুলনামূলক কম হলেও প্রকল্পকে কেন্দ্র করে পরোক্ষভাবে বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।’

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ