কারাগার থেকে স্ত্রীকে লেখা ব্যারিস্টার সুমনের চিঠি ভাইরাল নেট দুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন ধরে বাংলাদেশের কারাগারে বন্দি রয়েছে ব্যারিস্টার সুমন। জেলে বসেই পরিবারের উদ্দেশ্যে চিঠিও লিখেছেন তিনি। কারাগার থেকে লেখা এই চিঠি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। গত মঙ্গলবার(১৭ ডিসেম্বর)রাতের দিকে ব্যারিস্টার সুমনের ব্রিটেন প্রবাসী ভাই চিঠি দু’টি তারঁ সামাজিক মাধ্যমে ভাগ করে নেয়। আর তাতেই পা রাখার জায়গা নেই সামাজিক মাধ্যমে। শুরু হয়েছে ব্যাপক হইচই।

চিঠিতে সুমন কারাগারে কেমন অবস্থায় রয়েছেন ও কীভাবে তাঁর সময় কাটছে, তা তুলে ধরেছেন। একইসঙ্গে তিনি মায়ের জন্য প্রার্থনা করেছেন।ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসার কথা তুলে ধরেছেন। শুধু তাই নয়, তিনি দ্রুত পরিবারের সঙ্গে দেখা করবেন বলেও আশাবাদী। সেই কথাও জানিয়েছেন চিঠিতে। চিঠিতে সুমন তার স্ত্রীর প্রতিও ভালোবাসার কথা তুলে ধরেছেন।

চিঠির শেষে ১৭/১২/২০২৪ তারিখ এবং বাংলাদেশের কাশিমপুর কারাগারের নামও উল্লেখ করা আছে। তবে এই চিঠিগুলো কিভাবে কারাগার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এই বিষয়ে কিছু জানা যায় নি। এই নিয়ে ব্যারিস্টার সুমনের ইংল্যান্ড প্রবাসী ভাই সোহাগ জানান, তাঁর মা ও বোনেরা দেশে আছেন।কারাগার থেকে পাওয়া চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সবাই দেখতে পেয়েছেন।

জেলে বসে লেখা চিঠিতে সুমন জানিয়েছেন, ‘অনেকে বলে আপনার কী সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কীভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেব, আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন ? আমি পৃথিবীতে না থাকলেও আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য ভালো অভিভাবক, এমন আর কেউ হতে পারবে না।’ চিঠির শেষে তিনি লিখেছেন, ‘ঈশ্বর চাইলে দেখা হবে শিগগিরই।’

উল্লেখ্য,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশের হবিগঞ্জ-৪ আসন থেকে সুমন সংসদ সদস্য নির্বাচিত হন।  গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা