‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি বছরই দেশে ফিরে আসার কথা ঘোষণা করেছেন দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কবে ফিরবেন, তা স্পষ্ট করে জানাননি। এবার দেশে ফেরার আগেই দলের নেতা-কর্মীদের প্রতি ফোঁটা রক্তের হিসেব নেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন তিনি। আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে বঙ্গবন্ধু কন্যার সাফ বার্তা, ‘প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে। প্রতিটি ধ্বংসযজ্ঞের হিসেব নিতে হবে এবং সেইভাবেই নিজেদের তৈরি করতে হবে।’ শেখ হাসিনার ওই বার্তা শুনে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘ফের এক রক্তক্ষয়ী লড়াইয়ের সাক্ষী হতে পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।’

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর সেনা সমর্থিত ইউনূস সরকারের সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি দলটির নেতা-কর্মী থেকে শুরু করে সাংসদ-মন্ত্রী এবং প্রাক্তন সাংসদদেরও গণহারে গ্রেফতার করা হয়। মোল্লা মুহাম্মদ ইউনূসের নির্দেশে জেলের মধ্যে অত্যাচার ও বিষ প্রয়োগ করে একাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীকে হত্যা করা হয়। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়ে আওয়ামী লীগকে ফের নিষিদ্ধ করেন তারেক রহমান। শুধু তাই নয়, আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিধনেরও নির্দেশ দেন।

গতকাল শুক্রবার (৩ জুলাই) দলের নেতা-কর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন দিল্লিবাসী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গত দু’বছর ধরে চলা চরম নির্যাতনের বদলা নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে। প্রতিটি ধ্বংসযজ্ঞের হিসেব নিতে হবে এবং সেইভাবেই নিজেদের তৈরি করতে হবে। বুকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না। মনে রাখবে, জনতার জয় হবেই।’ অতীতে বহুবার দলকে প্রতিকুল পরিস্থিতির সম্মুখীন হয়েছে তা উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতেও আমরা অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছি। কখনও মনোবল হারাইনি।’

চন্দ্রিমাকে ভরসা করবেন না, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার

শনি রাতে ইতিহাস লিখতে চায় কানাডা, অভিজ্ঞতাতেই বাজিমাতের আশায় মরক্কো

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

স্বামীর পর এবার অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অপরূপা পোদ্দার

বাংলা ধারাবাহিকে আর দেখা যাবে না লিলি চক্রবর্তীকে, কেন অভিমানী অভনেত্রী?

প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির কার্যালয়ে তল্লাশি, উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী! চাঞ্চল্য এলাকায়

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

নাটক শেষ! মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন চন্দ্রিমা

‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

সন্তান জন্মের ২ দিন বাদে তামিলনাড়ুর প্রথম আদিবাসী মহিলা বিচারকের কাণ্ড শুনলে চমকে যাবেন

ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের

মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা