‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ছোট করা মেনে নেওয়া হবে না’, হুঙ্কার বাংলাদেশ সেনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে আদাজল খেয়ে আসরে নেমেছে রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। গত এক বছরে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ মুক্তিযুদ্ধের একাধিক মহানায়কের বাড়ি ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ভাস্কর্য গুঁড়িয়ে দিয়েছে স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামী সহ মুসলিম জঙ্গি সংগঠনের সদস্যরা। গত শনিবার (৬ সেপ্টেম্বর) সর্বশেষ হামলা চলেছে মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে। দেশ জুড়ে চলা মুক্তিযোদ্ধা নির্মূল অভিযানের বিরুদ্ধে এবার সরব হল বাংলাদেশ সেনা। মুক্তিযুদ্ধের ভাস্কর্যের উপরে এবং মুক্তিযোদ্ধাদের বাড়িতে হামলাকারী তথাকথিত মবকে (উন্মত্ত জনতা) বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘মুক্তিযুদ্ধ নির্মূল অভিযানে নামা রাজাকার মোল্লা ইউনূসকেই সতর্ক করে দিয়েছে সেনাবাহিনী।’

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করেন সেনাসদরের মিলিটারি অপারেশন্সের পরিচালক কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। কাদের সিদ্দিকী-সহ মুক্তিযোদ্ধাদের উপরে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে সশ্রদ্ধ সম্মান করেছি, আজও করি এবং ভবিষ্যতেও অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা ও সম্মান করব।। কোনও মব করে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনও সুযোগ নেই। মুক্তিযোদ্ধাদের উপরে যারা হামলা করছেন তাদের গডফাদার (পড়ুন মোল্লা মুহাম্মদ ইউনূস) যেই হোন না কেন, কোনও রেয়াত করা হবে না।’ মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে হামলার উদ্দেশে জড়ো হওয়া মবকে হটাতে সেনাবাহিনী কতটা ত‍ৎপরতা দেখিয়েছিল তা তুলে ধরে একটি কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘যখন সেনাবাহিনী খবর পেয়েছে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়িতে হামলার জন্য স্বাধীনতা বিরোধীরা জড়ো হয়েছে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট উপস্থিত হয়ে মব নিয়ন্ত্রণ করেছে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতির আরও উন্নতি হবে।’

বাংলাদেশে শক্তিশালী মবের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে জানিয়ে মিলিটারি অপারেশন্সের পরিচালক বলেন ‘মবের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। যেখানে যখন মব হয়েছে সেখানে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী দ্রুততার সঙ্গে পৌঁছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। কয়েকটি জায়গায় আমাদের যে বিলম্ব হয়েছে সেটা সোর্স থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছে। যে কোনও ঘটনা ঘটার পর সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয়। তারপর সেনাবাহিনীকে অনুরোধ জানানো হয়, এরমধ্যে কিন্তু কিছু কালক্ষেপণ হয়ে গেছে, তারপর আমাদের নিকটস্থ ক্যাম্প থেকে বাহিনী পাঠাতে কিছু সময় লাগে। এমন কোনও উদাহরণ দেখানো যাবে না যে, সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে সেনাবাহিনী সেখানে যায়নি বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে সেনাবাহিনী যায়নি। এরকম কোনও ঘটনা ঘটেনি।’

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের