চালু হচ্ছে ঢাকা-বেনাপোল এক্সপ্রেস, স্বস্তিতে বাংলাদেশের অসুস্থ যাত্রীরা

করোনাকালে দু’দেশের মধ্যে যাত্রী আনাগোনা বন্ধ ছিল। ফলে যাত্রী না পেয়ে বন্ধ করে দেওয়া হয় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। তবে কয়েকদিন আগেই বাংলাদেশে

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যবসা ও চিকিৎসার প্রয়োজনে বহু বাংলাদেশি নাগরিক রোজ ভারতে আসেন। মূলত বেনেপোল ও পেট্রাপোল সীমান্ত দিয়েই বেশিরভাগ বাংলাদেশি নাগরিক ভারতে ঢোকেন। কিন্তু কলকাতা-ঢাকা ও কলকাতা-খুলনা আন্তর্জাতিক ট্রেন বন্ধ রয়েছে করোনা সংক্রমণের জন্য। তবুও প্রতিদিন ঢাকা-সহ বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে প্রায় ৫-৬ হাজার বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক ভারতে আসেন। তাঁদের অনেকেই ট্রেনে বেনাপোল এসে পায়ে হেঁটে সীমান্ত পার করে ভারতে ঢোকেন। কিন্তু করোনার জেরে প্রায় দেড় বছর ধরে বন্ধ ঢাকা-বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। এবার বাংলাদেশ সরকার ওই ট্রেন চালুর সিদ্ধান্ত নিল। ফলে খুশির হাওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে।

করোনাকালে দু’দেশের মধ্যে যাত্রী আনাগোনা বন্ধ ছিল। ফলে যাত্রী না পেয়ে বন্ধ করে দেওয়া হয় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। তবে কয়েকদিন আগেই বাংলাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। ফলে আগের মতোই ট্রেন চালু হয়ে গিয়েছে ভারতের পড়শি দেশে। কিন্তু কোনও অজ্ঞাত কারণে চালু হয়নি ‘বেনাপোল এক্সপ্রেস’। ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে ভারতগামী অসুস্থ যাত্রীদের। জানা যায় এই ট্রেনের ৯৫ শতাংশ যাত্রীই ভারতে আসেন চিকিৎসার প্রয়োজনে। ফলে ট্রেন না পেয়ে চরম সমস্যায় পড়েন যাত্রীরা। ফলে বাংলাদেশের পূর্বপ্রান্ত থেকে কলকাতা আসতে প্রচুর সময় লাগছিল। বেনাপোল থেকে ঢাকায় যাতায়াত করতে বাস বা অন্য পরিবহণে সময় লাগে ১৮-২০ ঘণ্টা। ট্রেনে এই সময় অনেকটাই কম লাগে। এবার বেনাপোল এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত নেওয়ায় স্বস্তি ভারতে যাতায়াতকারী নাগরিকদের। বাংলাদেশের রেলমন্ত্রক জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা-বেনাপোল এক্সপ্রেস।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের