বড় চমক! শাকিব খানের ‘প্রিন্স’-এ অভিনয় করতে চলেছেন জ্যাকি শ্রফ

খবরটি প্রকাশ্যে আসা মাত্রই 'প্রিন্স' সিনেমা নিয়ে শাকিব ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। তবে খবরটি যদি সত্যি হয়, তবে আবারও বাংলাদেশ-ভারতের যৌথ চলচ্চিত্রে হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শাকিব খান, ঢালিউড সুপারস্টার, বাংলাদেশে কিং নামেই পরিচিত। পেশাগত-ব্যক্তিগত উভয় দিক থেকেই তিনি সবসময় শিরোনামে থাকেন। আর ঢালিউডে তাঁর ব্যাপক সম্মানও। নায়কের সঙ্গে জুটি বাঁধতে রীতিমতো মুখিয়ে থাকেন তরুণ প্রজন্মের তারকারা। যাই হোক, দীর্ঘদিন ধরেই শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে নানা আলোচনা চলছে। এই আবহেই এবার শোনা গেল, ‘প্রিন্স’-এ নাকি অভিনয় করতে পারেন বলিউডের কিংবদন্তি অভিনেতা জ্যাকি শ্রফ। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই ‘প্রিন্স’ সিনেমা নিয়ে শাকিব ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। তবে খবরটি যদি সত্যি হয়, তবে আবারও বাংলাদেশ-ভারতের যৌথ চলচ্চিত্রে হতে চলেছে।

বর্তমানে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চলছে। তার মধ্যেই ভারত-বাংলাদশের যৌথ উদ্যোগে আবারও ছবি নির্মিত হওয়ার গুঞ্জন ছড়াচ্ছে। অভিনেতা জ্যাকি শ্রফ বলিউডের একজন তুখোড় অভিনেতা, নব্বইয়ের দশক থেকেই তিনি বলিউডে রাজ করছেন। এমনকী এখনও বলিউড ছবিগুলিতে তিনি অভিনয় করছেন। তাঁকে আগামীতে রণবীর সিংহের ‘ধুরন্ধর’-এ দেখা যাবে। তবে যদি সত্যিই হয়, তাহলে তিনি বাংলাদেশের শাকিব খানের ‘প্রিন্স’-এও অভিনয় করতে পারেন। প্রযোজনা সূত্রের ঘনিষ্ঠ একটি মহল জানিয়েছে, প্রিন্সে জ্যাকি শ্রফের অংশগ্রহণ নিয়ে নির্মাতা দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় আসার কথা রয়েছে তাঁর। এবং তিনি তখনই তার অংশের শুটিং করে যাবেন।

তবে এ বিষয়ে শাকিব খান আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। কিন্তু নায়কের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘এবারের গল্প, নির্মাণ এবং কাস্টিং সবকিছুই আলাদা করে ভাবা হচ্ছে। বড় চমক থাকছে ‘প্রিন্স’-এ।’ সিনেমার প্রযোজক দলও ইঙ্গিত দিয়েছেন যে, ‘দুই দেশের তারকা একসঙ্গে কাজ করতে চলেছে প্রিন্সে। যাতে দর্শকের আগ্রহ আরও বেড়ে যাবে।’ যদি জ্যাকি শ্রফ শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেন তবে এটি হবে বাংলাদেশের দর্শকদের জন্য একটি বিগেস্ট সারপ্রাইজ। যদিও এই প্রথম নয়, এর আগেও শাকিব খান তাঁর’ দরদ’ ছবিতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। ছবিটি ২০২৪ সালে মুক্তি পেয়েছিল দুই দেশেই। এবং জনপ্রিয়তাও পেয়েছিল ছবিটি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের