খালেদার প্রয়াণের দিনেই বিএনপি থেকে বহিষ্কার হিন্দু নেতা-সহ ৯

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দলনেত্রী খালেদা জিয়ার প্রয়াণে যখন শোকস্তব্ধ গোটা দেশের বিএনপি কর্মী-সমর্থকরা, যখন কড়া পদক্ষেপের পথে হাঁটলেন দলের শীর্ষ নেতৃত্ব। দলীয় নির্দেশ অমান্য করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্দল হিসাবে ভোটে লড়ার জন্য এক হিন্দু নেতা-সহ নয়জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ওই বহিষ্কারের কথা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি।

যাঁদের বহিষ্কার করা হয়েছে তাঁরা হলেন- জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের প্রাক্তন সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্বতন আহ্বায়ক সাইফুল আলম নীরব,  সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

এর মধ্যে রুমিন ফারহানা প্রাক্তন মুক্তিযোদ্ধা অলি আহাদের কন্যা। গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে মুছে দিতে নখদাঁত বের করে ঝাঁপিয়েছে ইসলামি জঙ্গিরা, তখন বুক চিতিয়ে একাত্তরের স্বাধীনতার পক্ষে কথা বলে গিয়েছেন তিনি। তাতে বিএনপির একাংশের রোষে পড়তে হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি শীর্ষ নেতৃত্ব। ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। মনোনয়ন না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন রুমিন।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন