আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি, পোস্ট তারেকের

আন্তর্জাতিক ডেস্ক : অসুস্থ হয়ে ঢাকাতেই চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। প্রতিদিন তার স্বাস্থ্যের খবর নিতে হাসপাতালে ছুটছেন পুত্রবধূ জুবেইদা রহমান। মায়ের অসুস্থতার খবর পেয়েও দেশে ফেরেননি ছেলে তারেক রহমান। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তিনি।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন, জনগণ দায়িত্ব দিলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করায় নেতৃত্ব দেবে বিএনপি। বহু বছর পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা খুব একটা সহজ হবে না কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রমাণ করে সৎ নেতৃত্ব ও জনগণের সমর্থন একসঙ্গে থাকলে পরিবর্তন অসম্ভব নয়।

তাঁর অভিযোগ, দুর্নীতি বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে। মাসের পর মাস ধরে সরকারি সাহায্য পেতে কৃষকদের সমস্যায় পড়তে হয়। হাসপাতালে চিকিৎসার জন্য গেলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তিনি প্রশ্ন তুলেছেন, খাবারের দাম কেন বৃদ্ধি পাচ্ছে? লক্ষ লক্ষ মানুষের প্রতিদিনের জীবনকে দমবন্ধ করে দিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে দুর্নীতির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ও অগ্রগতির বিষয় ফেসবুক পোস্টে তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন নয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সেই লড়াইকেই মনে করায়।

 

গুরুতর অসুস্থ হয়ে ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন। মা গুরুতর অসুস্থ হলেও দেশে ফেরার ঝুঁকি নিতে পারছেন না তিনি। তাই সোশ্যাল মিডিয়াতেই তিনি জানিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি।

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ