ঢাকায় পৌঁছল গাফফার চৌধুরীর মরদেহ

শনিবার বেলা ১১টা নাগাদ বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমান পৌঁছয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকায় পৌঁছল প্রয়াত প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক, অমর একুশে গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর (Gaffar Chowdhury)মরদেহ।  শনিবার বেলা ১১টা নাগাদ ঢাকা (Dhaka) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমান পৌঁছয়। সরকারের তরফ থেকে  বিমানবন্দরে হাজির ছিলেন মুক্তি যোদ্ধা বিষয়ক দফতরের মন্ত্রী (Liberation War Affairs Minister ) একেএম মোজাম্মল হক। ঢাকায় নামাজে জানাজাসহ আনুষ্ঠানিকতা শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তার মরদেহ চিরশায়িত করা হবে।

বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, গাফ্‌ফার চৌধুরীর মরদেহ শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে রাখা হবে। সেখানে সর্বস্তরের জনগণ তাকে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টার দিকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে (press Club)। বিকেল সাড়ে চারটে নাগাদ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হবে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সমাহিত করা হবে।

মহান একুশের অমর সঙ্গীত রচয়িতা আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে  লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবরে বাংলাদেশে নেমে আসে শোকের ছায়া। 

আরও পড়ুন চলে গেলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের স্রষ্টা

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়