Bogra: মন্দির থেকে সোনার গয়না ও দানবাক্স চুরি

মন্দিরে লাগানো সিসিটিভ ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় থানার ওসি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: শেরপুরের লোকনাথ মন্দিরে ফের চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল। বৃহস্পতিবার গভীর রাতে মন্দিরের জানলার গ্রিল কেটে প্রণামীর টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোর বাবাজী। ঘটনার খবর পেয়েই মন্দির চত্বরে ছুটে গিয়েছিল পুলিশ। মন্দিরে লাগানো সিসিটিভ ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় থানার ওসি। যদিও বার বার মন্দিরে চুরির ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

শেরপুর শহরের উত্তর বাহিনী মহাশ্মশান চত্বরে থাকা লোকনাথ মন্দির স্থানীয় বাসিন্দাদের কাছে খুবই জাগ্রত হিসেবে পরিচিত। শুক্রবার সকালে মন্দির খুলতে এসেই চুরির ঘটনা নজরে পড়ে। মন্দিরের পুরোহিত লক্ষ্য করেন প্রণামীর বাক্সের পাশাপাশি লোনাথ বাবার মূর্তি থেকে সোনার গয়না উধাও। মন্দিরের দুটি জানালার গ্রিল কাটা রয়েছে বলেও লক্ষ্য করেন। মন্দির পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি প্রদীপ কুণ্ডু বলেন, সিসি ক্যামেরার ফুটেজে রাত একটার দিকে জানালা কেটে এক দুর্বৃত্তকে মন্দিরের ভেতরে ঢুকতে দেখা গিয়েছে। পুলিশের হাতে ওই সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে।

যদিও মন্দিরে বার বার চুরির ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও মন্দির পরিচালন সমিতির সদস্যরা। মন্দির পরিচালন সমিতির সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘চার বছর আগেও এই মন্দির থেকে গভীর রাতে দানবাক্স ভেঙে নগদ টাকা লুট হয়েছিল। ওই সময় পুলিশের কাছে মন্দিরের সংরক্ষিত সিসি ক্যামেরার ফুটেজও তুলে দেওয়া হয়েছিল। কিন্তু এতদিনে পুলিশ না দুষ্কৃতীদের শনাক্ত করতে পেরেছে না আটক।’ শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম  সংবাদমাধ্যমকে বলেন, ‘চুরির ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের কোনও ভাবেই ছাড়া হবে না।’

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?