মোল্লা ইউনূসকে জোর ধাক্কা ব্রিটেনের, নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মৌলবাদী ও জঙ্গিদের ইন্ধন দাতা মোল্লা মুহাম্মদ ইউনূসকে জোরর ধাক্কা দিল ব্রিটিশ সরকার। মঙ্গলবারই (৩ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ব্রিটিশ দূতাবাসের তরফ থেকে দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের জমানায় যেভাবে হুজি, আনসারুল্লাহ বাংলা টিম, হিযবুত তাহরীর মতো জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতা ও সন্ত্রাসীরা দাপিয়ে বেড়াচ্ছে তাতে সিঁদূরে মেঘ দেখছে ব্রিটিশ সরকার। বাংলাদেশে ঘুরতে এসে ব্রিটিশ নাগরিকরা জঙ্গি হামলার শিকার হতে পারেন বলে সতর্কতা জারি করেছে।  আর ব্রিটিশ দূতাবাসের ভ্রমণ সতর্কতা জারি মোল্লা ইউনূস সরকারের গালে বিরাশি সিক্কার চড় কষিয়েছে বলেই মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

এদিন বিকেলে ব্রিটিশ দূতাবাসের তরফে জারি হওয়া ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, ‘বাংলাদেশে নির্বিচারে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থান ও রাজনৈতিক সভা–সমাবেশসহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে।  কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের নিশানা করেছে, যাঁদের ইসলাম পরিপন্থী জীবনাচরণ ও মতামত রয়েছে বলে তারা মনে করে।’ শেখ হাসিনা সরকারের পতনের পরেই জামায়াত ইসলামী-সহ বাংলাদেশের মুসলিম মৌলবাদী সংগঠনগুলি হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে বেলাগাম সন্ত্রাস শুরু করেছে। হিন্দুদের বাড়ি-ঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান কিছুই বাদ যাচ্ছে না। এমনকি বিপন্ন হিন্দুদের হয়ে কথা বলার জন্য গত ২৫ নভেম্বর জেলে পোরা হয়েছে ইসকন সন্নাসী তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে। এদিনই তাঁর জামিন আর্জির শুনানি ছিল। কিন্তু পুলিশ ও জামায়াত সন্ত্রাসীদের হুমকির ফলে কোনও হিন্দু আইনজীবী তাঁর হয়ে লড়তে আদালতে হাজির হননি। ফলে জামিন শুনানি এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

চিন্ময় প্রভুকে এক মাসের জন্য জেলে পাঠানোর পরেই ব্রিটিশ দূতাবাসের তরফে দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি হল। বিবৃতিতে  চিন্ময় প্রভুর নাম উল্লেখ না করলেও আকারে-ইঙ্গিতে তাঁর সঙ্গে ইউনূস সরকারের শিষ্টাচার বহির্ভূত আচরণের দিকে ইঙ্গিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মাঝেমধ্যে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা হচ্ছে।  পুলিশ ও নিরাপত্তা বাহিনীকেও টার্গেট করা হয়েছে। প্রধান শহরগুলোতে এসব হামলায় বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।’ ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে বলে উল্লেখ করে ব্রিটিশ দূতাবাস বলেছে, ‘বাংলাদেশ ভ্রমণে এলে ডাকাতি, সহিংস অপরাধ ও ধর্ষণের শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।’

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা