আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লজ্জা! বাংলাদেশে ঢুকে গরু চুরি করার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরু পাচার কাণ্ডে আগেই জড়িয়ে পড়েছিল বিএসএফের (BSF) নাম। এবার বাংলাদেশে ঢুকে গরু চুরি করে নিয়ে পালানোর অভিযোগ উঠল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের লাতু সীমান্তের (Moulavibazar Latu Border) কুমারশাইলে। বিএসএফের পক্ষ থেকে অবশ্য গরু চুরির বিষয়টি অস্বীকার করা হয়েছে। তবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (BGB) পক্ষ থেকে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (Home Minister) গোচরে আনা হয়েছে। বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ ওঠার পরেই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল গ্রামের চাষি আবদুল করিম অভিযোগ করেছেন, ‘গত শুক্রবার সন্ধ্যায় চা আচমকা লাতু সীমান্তের ১৩৬৭/৫ নম্বর পিলার টপকে বাংলাদেশে হানা দেয় অস্ত্রধারী বিএসএফ জওয়ানরা। তার পরে অস্ত্র দেখিয়ে তিনটি গরু নিয়ে সীমান্ত পেরিয়ে চলে যায়। যাওয়ার আগে প্রাণে মারার হুমকি দেয়।’ তিনটি গরু হারিয়ে অসহায়   হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছিলেন আবদুল করিম। তিনি বিষয়টি বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গোচরে আনেন। বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে চুরি যাওয়া গরু ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়। যদিও গরু চুরির কথা অস্বীকার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের লাতু ক্যাম্প কমান্ডার (BGB Commander) আবদুল খালেক (Abdul Khaleq) এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘সীমান্তে ঢুকে গরু চুরি করে নেওয়ার খবর পেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেছে। অতীতে ভারতীয় নাগরিকরা বাংলাদেশি নাগরিকের গরু নিয়ে গিয়েছিল। পতাকা বৈঠকে বিষয়টি তোলা হয়েছিল। এবারের বিষয়টি গুরুতর। তাই স্বরাষ্ট্র মন্ত্রকের গোচরে আনা হচ্ছে।’

Published by:

Share Link:

More Releted News:

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ