চোরের দুঃসাহস! খোদ পুলিশ প্রধানের বাড়িতেই সিঁধ কেটে জিনিস হাতিয়ে চম্পট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘চোর-পুলিশ খেলা’। চোরের সঙ্গে পুলিশের সম্পর্ক বলতে গেলে শত্রুতার। দু’পক্ষই পরস্পরকে ঘায়েল করতে ছক কষে চলে লাগাতার। এবার বাংলাদেশের পুলিশ প্রধান অর্থা‍ৎ আইজিপির বাড়িতে সিঁধ কেটে দামী জিনিস হাতিয়ে চম্পট দিল চোর বাবাজীবন। আর ওই চুরির কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। খোদ পুলিশ প্রধানের বাড়িতে চুরি হলে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন উঠেছে। খোদ বাহিনীর প্রধানের বাড়িতে চুরির মতো দুঃসাহসিক কাণ্ড ঘটানো চোরকে ধরতে একাধিক টিম গঠন করা হয়েছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত অবশ্য চোর বাবাজীবনের নাগাল পাওয়া যায়নি।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ‘বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান আলী হোসেন ফকিরের জন্মভিটে বাগেরহাটের আমলাপাড়ায়। সেখানে তাঁর তিনতলা বাড়ি রয়েছে। আত্মীয়স্বজন থাকেন। গতকাল সোমবার রাতে ঝড়-বৃষ্টির সময়ে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সুযোগে চোরের দল বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।’

আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে হাজির হন। বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। শহরের এক ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ধারণা করা হচ্ছে, চোরাই তার কোনও ভাঙারি দোকানে বিক্রি করা হতে পারে।’

 

 

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর