অগ্নিদগ্ধ রনির অবস্থা এখনও সঙ্কটজনক, তাঁর চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে ঢাকা মেডিক্যাল কলেজের রিসপেরেটরি মেডিসিন ও হেমাটোলজি বিভাগের দুইজন চিকিৎসকও রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বিধ্বস্ত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ এর একজন বিখ্যাত প্রতিযোগী ছিলেন বাংলাদেশের কৌতুক অভিনেতা। তাঁর সুন্দর সুন্দর কথায় মুগ্ধ হয়ে যেতেন এই শোয়ের দর্শক থেকে বিচারক সবাই। কৌতুক শিল্পী মীরেরও সঙ্গেও ঘনিষ্ট বন্ধুত্বের সম্পর্ক ছিল রনির। গতকাল আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় রনির এই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা। খোদ মীরও নিজের সোশ্যাল মিডিয়ায় রনির একটি ছবি দিয়ে তাঁর দ্রুত সুস্থতার জন্যে প্রার্থনা করেন।

শোনা গিয়েছে, গতকাল গাজিপুরে পুলিশ লাইনে গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। ইতিমধ্যেই তিনি হাসপাতালে ভর্তি, তাঁর অবস্থা সংকটজনক। বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে রনির চিকিৎসার জন্যে ১৩ জন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আজ দুপুরে মেডিক্যাল বোর্ডের বসার কথা রয়েছে। রনির শারীরিক অবস্থা কী রকম রয়েছে, তা জানতে প্রতিনিয়ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস,এম আইউব হোসেনের সঙ্গে যোগাযোগ রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে ঢাকা মেডিক্যাল কলেজের রিসপেরেটরি মেডিসিন ও হেমাটোলজি বিভাগের দুইজন চিকিৎসকও রয়েছেন।

এছাড়াও হাসপাতালেরর আরেক চিকিৎসক জানিয়েছেন, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) রনির কোভিড টেস্টে নেগেটিভ রেজাল্ট পাওয়া গিয়েছে। তাঁর রক্ত পরীক্ষায় প্লাটিলেট কম দেখা গিয়েছে। রিপোর্টগুলো ফের আজ বোর্ডের সভায় পর্যবেক্ষণ করা হবে। আসলে, এরকম দুর্ঘটনায় সাধারণত অগ্নিদগ্ধদের মাল্টি অরগ্যানে সমস্যা হয়। কমপক্ষে সাত দিনের আগে কিছুই বলা যায় না। তবে গত দুদিনের থেকে আজ রনির অবস্থা একই রয়েছে। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। যাতে কৌতুক অভিনেতা আবু হেনাসহ আরও পাঁচজন অগ্নিদগ্ধ ও আহত হন। সেদিন রাতেই তাঁদের অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকার বার্ন ইনস্টিটিউটের অধীনে হাসপাতাল ভর্তি করা হয়।

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস