কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, স্বেচ্ছায় ছাত্রলীগ নেতাদের পদত্যাগ

শিক্ষার্থীরা বলছেন, রাতে হলে ফেরার পর ছাত্রলীগ কোটা আন্দোলনে যুক্ত কি না, তা দেখতে শিক্ষার্থীদের মুঠোফোন তল্লাশি চালিয়েছে। আন্দোলনে যুক্ততা পেলেই মারধর করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংরক্ষণ বিরোধী আন্দোলন ভাঙতে দেশের রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে কয়েকদিন ধরে গুন্ডামি শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের কর্মীরা। সোমবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের চত্বরে আন্দোলনকারী ছাত্রদের গায়ে গরম জল ঢেলে দেয় কর্মীরা। এই নৃশংস ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন ছাত্রী। শুধু তাই নয়, একাধিক জায়গায় আন্দোলনকারীদের উপরে লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ে শাসকদল আওয়ামী লিগের ছাত্র সংগঠনের কর্মীরা। আন্দোলন ভাঙতে ছাত্রলীগের কর্মীদের গুন্ডামি দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ। সরকারি চাকরিতে সংরক্ষণ বা কোটা তুলে দেওয়ার জন্য গত কয়েকদিন ধরেই আন্দোলন চলছে ঢাকা-সহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

সুতরাং ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া আর দফায় দফায় সংঘর্ষে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। মঙ্গলবার একাধিক জায়গায় অবরোধ করেছেন ছাত্র ছাত্রীরা। সড়ক অবরোধ করে রীতিমতো বিক্ষোভে সামিল শিক্ষার্থীরা। এমনকী রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে শিক্ষার্থীদের মোবাইল ফোন তল্লাশি ও মারধরের অভিযোগও উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল সকাল থেকে অস্ত্রধরীদের অত্যাচার চালানো পরেও রাতে একই পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বলছেন, রাতে হলে ফেরার পর ছাত্রলীগ কোটা আন্দোলনে যুক্ত কি না, তা দেখতে শিক্ষার্থীদের মোবাইল ফোন তল্লাশি চালিয়েছে। আন্দোলনে যুক্ততা পেলেই মারধর করেছে।

কোনও কোনও হলে কোটা আন্দোলনে অংশ না নিতে মাইকিংও করা হয়েছে। তাঁদের মোবাইল ফোন তল্লাশি করা হয়েছে। এদিকে লালমনিরহাটে স্বেচ্ছায় ছাত্রলীগের দুই নেতা পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তাঁরা পদত্যাগ করেন। সোমবার রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন তাঁরা। এই দুই নেতারা হলেন, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ ও লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজমাউল খন্দকার। এদিকে ফরিদপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। আহত হয়েছেন আন্দোলনকারী দুই শিক্ষার্থী।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার