সম্পত্তির জন্য মাকে গুলি করে খুন, গ্রেফতার ঘাতক পুত্র

গ্রেফতার করার সময়ে তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলও উদ্ধার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গর্ভধারিণী মাকে গুলি করে খুন করেছিল কুপুত্র মাঈনুদ্দিন মোহাম্মদ মাইনুল। খুনের পরেই পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। বুধবার চট্টগ্রামের (Chattogram) নতুন ব্রিজ এলাকা থেকে মাইনুলকে গ্রেফতার করেছে র‍্যাব (RAB)। গ্রেফতার করার সময়ে তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে র‍্যাবের ৭ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, চলতি বছরের ১৩ জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান চট্টগ্রামের পটিয়ার প্রাক্তন চেয়ারম্যান শামসুল আলম মাস্টার। মৃত্যুকালে বিপুল পরিমাণ সম্পত্তি রেখে যান। বাবার মৃত্যুর পর থেকেই এই সম্পত্তি নিয়ে মাইনুলের সঙ্গে তার ছোট ভাই ও বোনের মধ্যে ঝামেলা শুরু হয়। মা জেসমিন আখতারের সঙ্গেও বিরোধ হয়। গত ১৬ অগস্ট দুপুরে বিরোধ চরমে পৌঁছয়। আচমকাই বাবার ব্যবহৃত পিস্তল বের করে প্রথমে বোনকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাইনুল। পরে মা জেসমিন আক্তারকে লক্ষ্য করে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত বলে ঘোষণা করেন।

ওই জঘন্য হত্যাকাণ্ড ঘটানোর পরেই বাড়ি থেকে পালিয়ে যায় মাইনুল। প্রথমে সাতকানিয়ার রসুলপুর এলাকার একটি গুদামঘরে লুকিয়ে থাকে। পরে স্থানীয় এক পরিচিতের সাহায্যে একটি কারখানার গুদামে রাত কাটিয়ে কেরানীহাট থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। প্রাথমিক জেরায় মাইনুল জানিয়েছেন, বাবার সব সম্পত্তি বাকি দুই ভাই-বোনকে দিয়ে তাদের সাথে অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার পরিকল্পনা করেছিল মা। তাই তাঁকে খুন করা হয়েছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়