দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত দেশের প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনার বেলাগাম সংক্রমণে কার্যত দেশজুড়ে থরহরি কম্প। একসঙ্গে হাইকোর্টের ১৩ জন বিচারপতি মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ায় বুধবার থেকেই সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি আদালত চালু হয়েছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। এবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হলেন দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শারীরিক অবস্থার অবনতি ঘটায় বুধবার রাতেই তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই একই আসপাতালে ভর্তি রয়েছেন তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ।

চলতি বছরের শুরু থেকেই দেশে ফের তাণ্ডব চালাতে শুরু করেছে করোনাভাইরাস। পরিস্থিতি সামলাতে গত ১৩ জানুয়ারি থেকে দেশজুড়ে বিধিনিষেধ চালু হয়েছে। কিন্তু তাতে খুব একটা সুফল মিলছে না। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ সাড়ে নয় হাজারে ছুঁয়েছে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় সব জেলা প্রশাসকদের সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবারই হাইকোর্টের ১৩ জন বিচারপতির একসঙ্গে করোনার থাবায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সুপ্রিম ও হাইকোর্টে ভার্চুয়ালি শুনানি চালুর নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। কিন্তু ওইদিন রাতেই তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরে চিকি‍ৎসকদের নির্দেশে নমুনা পরীক্ষা করেন প্রধান বিচারপতি। বুধবার বিকালেই নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। বয়সের কথা বিবেচনা করে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকি‍ৎসকরা।

খোদ দেশের প্রধান বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় আপিল বিভাগে বকেয়া থাকা মামলার শুনানি নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, আপিল বিভাগে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ