ঝোপ বুঝে কোপ ! বাংলাদেশে সোলার প্যানেল কারখানা বানাচ্ছে চিন

Share:

নিজস্ব প্রতিনিধি : চিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে চলেছে আরও গভীর। এইকথা নিজেই জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চিন বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ করতে চায়। এর মাধ্যমে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের ভিত আরও মজবুত হবে বলে মনে করছে দুই দেশ।

স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে জানান, চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আশ্বাস দিয়েছেন, তাঁর দেশ বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ করতে চায় এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

বৈঠকের উদ্ধৃতি দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘চিনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের আহ্বানে সাড়া দিয়েছেন। চিনা সোলার প্যানেল প্রস্তুতকারকরা বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী। চিনা সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।’

চলতি বছরের গত মাসে ঢাকায় চিনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ও অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি চিনের সোলার প্যানেল প্রস্তুতকারকদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তাঁদের আলোচনায় উঠে এসেছে দেশ দুটির মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের কথা।

এইসময় চিনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে ‘চিনের জনগণের পুরোনো বন্ধু’ বলে অভিহিত করেছিলেন।পাশাপাশি তাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে উল্লেখ করে চিনা রাষ্ট্রদূত জানান, ‘আমরা পূর্ণ আস্থা রাখি যে, আপনি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন।’একইসঙ্গে ওয়াং ই আরও জানান যে, বেইজিং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা এবং অংশীদারিত্ব বাড়াতে আরও উৎসাহ জোগাবে।

এই নিয়ে ড. ইউনূস জানান, চিনের সোলার কোম্পানিগুলো বাংলাদেশে বড় আকারে বিনিযোগ করতে পারে, যা অনেক ধনী দেশে রফতানির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকারের সুবিধা পাবে। বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যেতে পারে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক