সুনামগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম ঘিরে গোষ্ঠীসংঘর্ষে নিহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামান্য কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল তিন জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৩০ জন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে।  এই ঘটনা ঘটে। ঘটনার পরেই উত্তেজনায় থমথম করছে গোটা গ্রাম। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী জানিয়েছেন, জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের শান্তিগঞ্জ মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে রবিবার বিকেলে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। তখনকার মতো বিষয়টি মেটে গেলেও এদিন সকালে নতুন করে ফের অশান্তি শুরু হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সময়ে দেশিয় ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরকে আক্রমণ করে দুই গোষ্ঠীর লোকজন। ঘটনাস্থলেই নুরুল হক ও বাবুল মিয়া নামে দুই গ্রামবাসী মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান মিয়া নামে আরও এক ব্যক্তি।

কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে দুই পক্ষেরর অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে ঝগড়া চলছিল বলে জানা গিয়েছে। সেই জঘড়ার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের