তারেকের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সঙ্ঘাত চরমে, ফের বাংলাদেশে অভ্যুত্থান?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা তথা প্রাক্তন সেনা কর্তা একেএম শামসুল ইসলামের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্ঘাত চরমে উঠেছে। কার্যত দুজনের মুখ দেখাদেখি বন্ধ। সূত্রের খবর, গত সেপ্টেম্বর মাসে যেভাবে তাঁর ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ পদ থেকে হটিয়ে কম গুরুত্বহীন পদে পাঠানো হয়েছে এবং বিএনপিপন্থী আধিকারিকদের উচ্চ পদে বসানো হয়েছে তাতে ক্ষুব্ধ ওয়াকার। ওই অপমানের বদলা নিতে তিনি পাল্টা ঘুঁটি সাজাতে শুরু করেছেন। গত ১৯ অক্টোবর নির্জন দ্বীপ হিসেবে পরিচিত সেন্ট মার্টিনে বাছাই করা নিজেদের ঘনিষ্ঠদের নিয়ে গোপন বৈঠক করেছেন। ফলে বাংলাদেশে ফের একবার সেনা অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, ৫ অগস্ট দিল্লিতে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা করার পরেই গত ৮ সেপ্টেম্বরে বেশ কয়েকটি পদাতিক ডিভিশনের প্রধানকে সরানো হয়। শুধু পদাতিক ডিভিশনের প্রধানকেই নয়, সেনা গোয়েন্দা সংস্থাতেও রদবদল করা হয়। মূলত ওই রদবদলে সেনাপ্রধান ওয়াকার উজ জামানের ঘনিষ্ঠদের উপরেই কোপ পড়ে। সেনা সদর দফতরে সামরিক সচিব হিসেবে দায়িত্ব সামলানো মেজর জেনারেল মোহাম্মদ সাজেদুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজের জ্যেষ্ঠ পরিচালক বা এসডিএস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ আফতাব হোসেনকে বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড কমান্ড বা বিআইআরসির দায়িত্ব থেকে ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মেজর জেনারেল নাজিম-উদ-দৌলাকে ৩৩ পদাতিক ডিভিশনের সদর দফতর থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড কমান্ডের কমান্ড্যান্ট হিসেবে কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়েছে। মেজর জেনারেল এম খায়ের উদ্দিনকে সেনা সদর দফতরের সামরিক সচিব শাখায় বদলি করা হয়েছে। সেনাপ্রধান ওয়াকারের ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোতাশিম হায়দার চৌধুরীকে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়ার কথা বলা হয়েছে।

সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই থেকে কর্নেল এম শফিকুল রহমানকে ঘাটাইল এরিয়া সদর দফতরের কর্নেল (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহদকে ডিজিএফআইয়ের কর্নেল জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়াকারের ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রফিকুল হাসানকে বিমান প্রতিরক্ষা ব্রিগেডের সদর দপ্তর থেকে অ্যাডহক আর্মি এয়ার ডিফেন্স সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্টের মতো গুরুত্বহীন পদে সরানো হয়। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবিরকে সেনা সদর দফতরের সামরিক প্রশিক্ষণ পরিদফতর থেকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুরো রদবদলের দিকে তাকালে দেখা যায়, সেনাবাহিনীর দুটি পদাতিক ডিভিশন, একটি স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, একটি স্বতন্ত্র বিমান প্রতিরক্ষা ব্রিগেড, বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ডিজিএফআই, এআরটিডিওসি, সশস্ত্র বাহিনী বিভাগ, সামরিক সচিব শাখা, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং বিআইআরসি, অর্থাৎ সেনাবাহিনীর কমান্ড, গোয়েন্দা, প্রশিক্ষণ, মতবাদ, কৌশলগত স্টাফ ও সামরিক শিক্ষা কাঠামোর একাধিক স্তরে একই সময়ে পরিবর্তন আনা হয়েছে।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১