সীতাকুণ্ডে প্রাণ হারিয়েছেন কত? ৪৯, ৪৬ না ৪১?

১৪ জন জখমকে ঢাকায় নিয়ে আসা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সীতাকুণ্ডের (Sitakunda) ঘটনায় কতজন প্রাণ হারিয়েছেন? ৪৯ জন, না ৪৬ জন না ৪১ জন? নিহতের সংখ্যা নিয়ে বিস্তর গরমিল দেখা দিয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে জানান, সীতাকুণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৯জন। আর রাতেই তাঁর কার্যালয় থেকে বলা হয় ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬ (46) জন।

আবার সন্ধ্যা ছটায় জেলা প্রশাসনের দফতর থেকে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ৪৫জনের। এই ঘোষণার কিছুক্ষণ বাদে বলা হয়, মৃত্যু হয়েছে ৪৬ জনের। রবিবার রাতে জেলা প্রশাসকের দফতর থেকে বিবৃতি জারি করে বলা হয়, ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৯ (49)জন।

শনি সন্ধ্যা বিএম কন্টেইনার ডিপোতে (Container Depot)আগুন লাগে। আগুন লাগার কয়েক সেকেন্ডের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ হয়। হতাহতদের নিয়ে আসা হয় চট্টগ্রামের মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল সকালে নিহত মানুষের সংখ্যা হয় ১৫। বিকেল নাগাদ বেড়ে ৪১ জন হয়। বিকেল ৫টার দিকে সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘নিহত মানুষের সংখ্যা ৪৯।’  

সন্ধ্যায় জেলাশাসক মহম্মদ মমিনুর রহমান হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৫জন। রাত ১০টায় জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাসের বিবৃতি উদ্ধৃত করে বলা হয়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। রাতেই আবার সিভিল সার্জনের দফতর থেকে ফেসবুকে বলা হয় মৃত্যু হয়েছে ৪৬জনের। ফলে, কতজন প্রাণ হারিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা থাকছেই।

আরও পড়ুন চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৩১, গুরুতর জখম ৪৫০

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়