ভেজাল প্যারাসিটামল: মৃত ১০৪ শিশুর পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ

১৯৯১ সালে ভেজাল প্যারাসিটাল সিরাপ সেবন করে ৭৬ শিশু এবং ২০০৯ সালে রিড ফার্মার প্যারাসিটামল সেবন করে ২৮ শিশুর মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তিন দশক বাদে শেষ পর্যন্ত মিলল সুবিচার। ১৯৯১ সালে ভেজাল প্যারাসিটামল (paracetamol) সেবনে মৃত ৭৬ শিশুর পরিবারকে ১৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট (Bangladesh High court)। পাশাপাশি ২০০৯ সালে একই ওষুধ সেবনে মৃত ২৮ শিশুর পরিবারকেও ১৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল (Justice Md Ashraful Kam) ও বিচারপতি রাজিক আল জলিলের ( Justice Rajik Al Jalil)  ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। যে দুই সংস্থার ওষুধ সেবনের ফলে শতাধিক শিশুর অকালমৃত্যু ঘটেছিল, সেই সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য ওষুধ প্রশাসন অধিদফতরকে ( Department of Drug Administration) নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৯৯১ সালে ভেজাল প্যারাসিটাল সিরাপ সেবন করে ৭৬ শিশু এবং ২০০৯ সালে রিড ফার্মার প্যারাসিটামল সেবন করে ২৮ শিশুর মৃত্যু হয়। ২০১০ সালে মৃত শিশুদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে মানবাধিবার সংগঠন এইচআরপিবি। ওই মামলার শুনানি শেষে এদিন রায় দিতে গিয়ে বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল (Justice Md Ashraful Kam) ও বিচারপতি রাজিক আল জলিলের ( Justice Rajik Al Jalil)  ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভেজাল ওষুধের কারণে শিশু মৃত্যুর দায় ওষুধ প্রশাসন অধিদফতর এড়াতে পারে না।

নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে ১৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়ে বিচারপতিরা বলেছেন, ‘যে সংস্থার ওষুধ খেয়ে শিশুদের মর্মান্তিকভাবে প্রাণ হারাতে হয়েছে, সেই সংস্থার কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ আদায় করতে হবে।’ ভবিষ্যতে যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে গাইডলাইন তৈরি ও অ্যান্টিবায়োটিকের মান যাচাইয়ে ল্যাবরেটরি টেস্ট করারও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর