একই দিনে মৃত্যুর ইচ্ছেপূরণ দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ পাঁচ দশক একসঙ্গে সংসার করেছে দম্পতি। দুজনের মধ্যে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মধ্যে কোনদিন ঝগড়া হয়নি।  দীর্ঘ সময় তারা একসঙ্গে ভিন্ন ঘাত-প্রতিঘাত সামলেছেন। তারা কখন কাউকে ছেড়ে দেননি । শুধু তাই নয় ইচ্ছে ছিল একসঙ্গে তাদের যেন মৃত্যু হয়। জীবনের শেষদিন দুজনের  একসঙ্গে  মৃত্যু হল।

 পুরো ঘটনা সিনেমার মত লাগলে বাস্তবে এমনটাই ঘটেছে বাংলাদেশের রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের তালুকদামোদরপুর ইন্দিরাপাড়া গ্রামে। জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা ছিলেন বছর ৮০ আজগার আলী এবং বছর ৭২ তহিদা খাতুন। তারা দীর্ঘ পাঁচ দশক ধরে একসঙ্গে সংসার করছেন। বৃহস্পতিবার সকালে প্রাণ হারান আজগার আলী এবং রাতের বেলায় প্রাণ হারালেন স্ত্রী তহিদা খাতুন।

গ্রামবাসীরা জানিয়েছেন , আজগার আলী পেশায় ছিলেন কৃষক। তিনি কিছুদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন। বুধবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তবে বৃহস্পতিবার সকালে তাঁকে ডাকাডাকি করার পর আজগার আলী ওঠেনি । এরপরেই কান্নায় ভেঙে পড়ে স্ত্রী তহিদা খাতুন। আশ্চর্যের বিষয় হল আজগার আলী দেহ কবরস্থানে দাফন করার পর আচমকাই মাথা ঘুরে মাটিতে পড়ে যান স্ত্রী। এরপরেই তার মৃত্যু হয়। তাঁকে স্বামীর পাশেই কবর দেওয়া হয়েছে। তাদের সন্তান লাভলু মিয়া বলেন, ‘আমার বাবা-মায়ের মধ্যে যে ভালোবাসা ও বন্ধুত্ব ছিল। জীবদ্দশায় বাবা-মা সব সময় কামনা করতেন একসঙ্গে মৃত্যুবরণের। আজ তাঁদের সেই মনোবাসনা পূর্ণ করেছেন।’

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের