দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোচার ভয়ে কাঁপছে বাংলাদেশ, বন্ধ চট্টগ্রাম বিমানবন্দর-লঞ্চ চলাচল

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: অতি প্রবল ঘূর্ণিঝড় মোচার ভয়াবহ তাণ্ডবের আশঙ্কায় শনিবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়ান বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কম্যান্ডার তাসলিম আহমেদ। চট্টগ্রাম বিমানবন্দরের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলিতেও লঞ্চ সহ সমস্ত জলযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিন বিকেলে বাংলাদেশ আবহাওয়া দফতরের পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোচা আগামিকাল রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আর তার আগেই এদিন রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে৷ ইতিমধ্যেই কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদসঙ্কেত দেখানো হয়েছে। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে দিতে বিশেষ মাইকিং শুরু হয়েছে। কক্সবাজার উপকূল থেকে বাঁচার তাগিদে আশ্রয়কেন্দ্রের উদ্দেশে ছুটছেন  সাধারণ মানুষ।

আবহাওয়া অধিদফতর চট্টগ্রামে ৮ নম্বর মহাবিপদ সঙ্কেত জারির পরেই এদিন সকাল থেকে চট্টগ্রাম বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলিম আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ঘূর্ণিঝড় মোচা ধেয়ে আসায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ থাকবে। রানওয়েসহ ঝুঁকিপূর্ণ স্থানে আমাদের যেসব ইক্যুইপমেন্ট রয়েছে, সেগুলো নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ